নড়াগাতীতে অজ্ঞাত কিশোরীর লাশ উদ্ধার নড়াগাতীতে অজ্ঞাত কিশোরীর লাশ উদ্ধার – Narailnews24.com-নড়াইল নিউজ ২৪
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০১:২৬ অপরাহ্ন
শিরোনাম :
সামনে তেলসহ জিনিসপত্রের দাম বেড়ে যাবে – মির্জা ফখরুল বিএনপির দুপক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে প্রাণ গেল নারীর, আহত ১০ অফিস-আদালত ও ব্যাংক খুলছে কাল সৌদি আরবে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ছে ইরান বর্তমান পরিস্থিতিতে বৈশ্বিক অর্থনীতি ‘একটি বড় হুমকির’ মুখে পড়েছে – আইইএ যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে সারা দেশের পেট্রোল পাম্প নড়াইল এক্সপ্রেস বাস উল্টে নিহত ২, আহত ৩০ নড়াইলে সুষ্ঠু ভোট নিশ্চিতে র‍্যাবের কঠোর নিরাপত্তা আগামী নির্বাচন হবে স্বাধীনতার পক্ষে আর বিপক্ষের শক্তির মধ্যে – ড. ফরিদুজ্জামান নড়াইল জেলায় ৩৩৫৪ জন আনসার ও ভিডিপি সদস্য দায়িত্ব পালন করবেন – উপ মহাপরিচালক আনসার ও ভিডিপি

নড়াগাতীতে অজ্ঞাত কিশোরীর লাশ উদ্ধার

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫
ছবি: নড়াইল নিউজ ২৪.কম

স্টাফ রিপোর্টার, কলিয়া, নড়াইল

নড়াইলের নড়াগাতীর যোগানিয়া-নলামারা এলাকায় অজ্ঞাতপরিচয় এক কিশোরীর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে নড়াগাতী থানা পুলিশ। নিহত কিশোরীর পরিচয় এখনও শনাক্ত হয়নি।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে স্থানীয়রা দুর্গন্ধ টের পেয়ে যোগানিয়া-নলামারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পেছনের একটি ডোবার মরদেহটির সন্ধান পান। পরে পুলিশকে খবর দিলে নড়াগাতী থানার একটি দল ঘটনাস্থলে গিয়ে কচুড়িপানার ভেতর থেকে দুপুরে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে প্রেরন করা হয়েছে।

নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুর রহমান জানান, “খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। এটি একজন কিশোরীর মরদেহ, বয়স আনুমানিক ১৬ থেকে ১৭ বছর হবে। মরদেহ উদ্ধার করে পরিচয় শনাক্ত ও ঘটনার রহস্য উদঘাটনে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।

© এই নিউজ পোর্টালের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

ফেসবুকে শেয়ার করুন

More News Of This Category
পরীক্ষামূলক সম্প্রচার
Developed by: A TO Z IT HOST
Tuhin
error: Content is protected !!