নড়াগাতিতে যৌথবাহিনীর অভিযানে আগ্নেয়াস্ত্র, দেশিয় অস্ত্রসহ আটক ৩ নড়াগাতিতে যৌথবাহিনীর অভিযানে আগ্নেয়াস্ত্র, দেশিয় অস্ত্রসহ আটক ৩ – Narailnews24.com-নড়াইল নিউজ ২৪
বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ১২:০৯ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত নড়াইল- ২ আসনে জামায়েত মনোনিত প্রার্থীর নির্বাচনী মিছিল-সমাবেশ অনুষ্ঠিত নড়াইল-১ আসনের জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থীর নির্বাচনী মিছিল-সমাবেশ অনুষ্ঠিত নড়াইলে বিএনপি চেয়ারপার্সনের রোগমুক্তি কামনায় এতিমখানায় খাসি দান আমাদের বিয়ে হয়েছে, কাবিন হয়নি এরকম অবস্থায় জীবন পার করছি নড়াইলে জমি নিয়ে সংঘর্ষে প্রাণ গেল ভ্যান চালকের, আহত ৩ নড়াইলের পুরুলিয়ায় মানববন্ধনে মিথ্যা বক্তব্যের প্রতিবাদে সংবাদিক সম্মেলন ভূমিকম্প বিষয়ে প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করতে প্রস্তুত সরকার – প্রধান উপদেষ্টা নড়াইল ২ আসনে মনিরুলকে মনোনয়ন দেয়ার দাবি নড়াগাতীতে ইমদাদ শেখ নামে এক জনকে হত্যা

নড়াগাতিতে যৌথবাহিনীর অভিযানে আগ্নেয়াস্ত্র, দেশিয় অস্ত্রসহ আটক ৩

Reporter Name
  • Update Time : সোমবার, ৫ মে, ২০২৫
ছবি: নড়াইল নিউজ ২৪.কম

স্টাফ রিপোর্টার, কালিয়া, নড়াইল

নড়াইলের নড়াগাতি থানার কলাবাড়িয়া গ্রামে য়ৌথবাহিনী অভিযান চালিয়ে একটি পিস্তলসহ বিপুল পরিমাণ দেশিয় অস্ত্র উদ্ধার করেছে। এ সময় তিন জনকে আটক করেছে। সোমবার এই অভিযান চালানো হয়।
উদ্ধারকৃত অস্ত্রগুলো ১টি পিস্তল,২ রাউন্ড গুলি,১০টি রাম দা,২টি ছ্যানি দা, ৩টি চাইনিজ কুড়াল,৭টি চাপাতি,৫টি টেটা,১টি বল্লম।
আটককৃতরা হলো জলিল শেখের ছেলে জাহিদুল শেখ,হাবিবুর রহমানের ছেলে জুলফিকার আলী,মকবেল শেখের ছেলে শাহাবুদ্দিনশেখ। এছাড়া সন্দেহভাজন  মাহাবুবকে আটক করা সম্ভব হয়নি। আটককৃতদের পুলিশ হেফাজতে এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

ছবি: নড়াইল নিউজ ২৪.কম

সেনা ক্যাম্প সূত্র জানায়,কলাবাড়িয়া গ্রামের আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে স্থানীয় দুটি গ্রুপের মধ্যে দ্বন্দ্ব-সংঘাত চলে আসছে। এরই জের ধরে বড় ধরনের একটি সহিংস ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে। সোর্স থেকে এমন সংবাদ পেয়ে এই অভিযান চালানো হয়। সফল অভিযান পরিচালনায় এলাকার মানুষ উৎফুল্ল। এতে করে এলাকার মানুষের মধ্যে নিরাপত্তার অনুভূতি জাগ্রত হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিশ্চিত করতে এই ধরণের যৌথ অভিযান চলবে। এলাকায় সেনাসহ পুলিশ সদস্যদের টহল চলছে। অভিযানটি রাত আড়াইটায় শুরু হয়ে সকাল সাড়ে ৭টার দিকে শেষ হয়।
নড়াগাতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) শরিফুল ইসলাম বলেন, অস্ত্র উদ্ধারসহ সকল বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

© এই নিউজ পোর্টালের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

ফেসবুকে শেয়ার করুন

More News Of This Category
পরীক্ষামূলক সম্প্রচার
Developed by: A TO Z IT HOST
Tuhin
error: Content is protected !!