নড়াইল ২ আসনে মনিরুলকে মনোনয়ন দেয়ার দাবি নড়াইল ২ আসনে মনিরুলকে মনোনয়ন দেয়ার দাবি – Narailnews24.com-নড়াইল নিউজ ২৪
বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ০১:০৪ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত নড়াইল- ২ আসনে জামায়েত মনোনিত প্রার্থীর নির্বাচনী মিছিল-সমাবেশ অনুষ্ঠিত নড়াইল-১ আসনের জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থীর নির্বাচনী মিছিল-সমাবেশ অনুষ্ঠিত নড়াইলে বিএনপি চেয়ারপার্সনের রোগমুক্তি কামনায় এতিমখানায় খাসি দান আমাদের বিয়ে হয়েছে, কাবিন হয়নি এরকম অবস্থায় জীবন পার করছি নড়াইলে জমি নিয়ে সংঘর্ষে প্রাণ গেল ভ্যান চালকের, আহত ৩ নড়াইলের পুরুলিয়ায় মানববন্ধনে মিথ্যা বক্তব্যের প্রতিবাদে সংবাদিক সম্মেলন ভূমিকম্প বিষয়ে প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করতে প্রস্তুত সরকার – প্রধান উপদেষ্টা নড়াইল ২ আসনে মনিরুলকে মনোনয়ন দেয়ার দাবি নড়াগাতীতে ইমদাদ শেখ নামে এক জনকে হত্যা

নড়াইল ২ আসনে মনিরুলকে মনোনয়ন দেয়ার দাবি

Reporter Name
  • Update Time : সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫
ছবি: নড়াইল নিউজ ২৪.কম

স্টাফ রিপোর্টার, নড়াইল

নড়াইল ২ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও জেলা বিএনপির সাধারন সম্পাদক মনিরুল ইসলামকে বিএনপির মনোনয়ন দেয়ার দাবিতে মিছিল অনুষ্টিত হয়েছে। সোমবার বিকালে নড়াইল শহরের চৌরাস্তা থেকে মিছিলটি শুরু করে প্রধান সড়ক প্রদক্ষিন করে হাসপাতাল সড়কে গিয়ে শেষ হয়।

এসময় জেলা বিএনপির সাবেক যুগ্ম-সম্পাদক আলী হাসান, সদর উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মোজাহিদুর রহমান পলাশ, জেলা যুবদলের সাধারন সম্পাদক সায়দাত কবির রুবেল, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান বাচ্চু, নগর বিএনপি সভাপতি তেলায়েত হোসেন বাবু, সাধারণ সম্পাদক খন্দকার ফসিয়া রহমান, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক খন্দকার মঞ্জুরুল সাঈদ বাবুসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

ছবি: নড়াইল নিউজ ২৪.কম

নড়াইল ২ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও জেলা বিএনপির সাধারন সম্পাদক মনিরুল ইসলাম বলেন, বিএপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমাকে ফোন করে ভোটারদের কাছে যেয়ে ধানের শীষের পক্ষে ভোট প্রার্থনা করতে বলেছেন। আমি সকাল থেকে গভীর রাত পর্যন্তু ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছি ধানের শীষের পক্ষে ভোট প্রার্থনা করছি। আশা করছি তিনি আমাকে দলীয় প্রতিক ধানের শীষ দিবেন। এসময় দলীয় নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেনীপেশার মানুষ উপস্থিত ছিলেন।

© এই নিউজ পোর্টালের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

ফেসবুকে শেয়ার করুন

More News Of This Category
পরীক্ষামূলক সম্প্রচার
Developed by: A TO Z IT HOST
Tuhin
error: Content is protected !!