নড়াইল – ২ আসনে জর্জকে বিএনপির মনোনয়ন দেয়ার দাবিতে গণ সমাবেশ নড়াইল – ২ আসনে জর্জকে বিএনপির মনোনয়ন দেয়ার দাবিতে গণ সমাবেশ – Narailnews24.com-নড়াইল নিউজ ২৪
বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ১২:২১ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত নড়াইল- ২ আসনে জামায়েত মনোনিত প্রার্থীর নির্বাচনী মিছিল-সমাবেশ অনুষ্ঠিত নড়াইল-১ আসনের জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থীর নির্বাচনী মিছিল-সমাবেশ অনুষ্ঠিত নড়াইলে বিএনপি চেয়ারপার্সনের রোগমুক্তি কামনায় এতিমখানায় খাসি দান আমাদের বিয়ে হয়েছে, কাবিন হয়নি এরকম অবস্থায় জীবন পার করছি নড়াইলে জমি নিয়ে সংঘর্ষে প্রাণ গেল ভ্যান চালকের, আহত ৩ নড়াইলের পুরুলিয়ায় মানববন্ধনে মিথ্যা বক্তব্যের প্রতিবাদে সংবাদিক সম্মেলন ভূমিকম্প বিষয়ে প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করতে প্রস্তুত সরকার – প্রধান উপদেষ্টা নড়াইল ২ আসনে মনিরুলকে মনোনয়ন দেয়ার দাবি নড়াগাতীতে ইমদাদ শেখ নামে এক জনকে হত্যা

নড়াইল – ২ আসনে জর্জকে বিএনপির মনোনয়ন দেয়ার দাবিতে গণ সমাবেশ

Reporter Name
  • Update Time : সোমবার, ১০ নভেম্বর, ২০২৫
ছবি: নড়াইল নিউজ ২৪.কম

স্টাফ রিপোর্টার, নড়াইল

নড়াইল জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও নড়াইল -২ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী শাহরিয়ার রিজভী জর্জকে আসন্ন ত্রায়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-২ আসনে মনোনয়ন দেয়ার দাবিতে গণ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকালে শহরের পুরাতন বাস টার্মিনাল এলাকায় এ গন সমাবেশ অনুষ্ঠিত হয়।

নড়াইল পৌরসভার ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি ফারুক হোসেন।অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও নড়াইল -২ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী শাহরিয়ার রিজভী জর্জ।

এ সময় আরও বক্তব্য রাখেন জেলা কৃষক দলের সাবেক আহ্বায়ক নবীর হোসেন, জেলা যুবদলের সভাপতি মশিয়ার রহমান, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক শিহাবুর রহমান শিহাব, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আরিফুজ্জামান মিলন, নগর বিএনপির সাংগঠনিক সম্পাদক আরমান আলী খান, আউড়িয়া ইউনয়ন বিএনপির সভাপতি আতিকুর রহমান প্রিন্স, জেলা ছাত্রদলের সভাপতি ফরিদ বিশ্বাস প্রমূখ।

এসময় বক্তরা বলেন, বিগত সময়ে দলের দুর্দিনে রাজপথে থেকে হামলা-মামলা স্বীকার হয়েছি আমরা। কখনও দলের সিদ্ধান্তের বাইরে যায়নি। আমরা এখনও আশাবাদি দল জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও নড়াইল -২ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী শাহরিয়ার রিজভী জর্জকে  মনোনয়ন দিবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে আমাদের অনুরোধ জর্জ ধানের শীষ প্রতিক দিলে  বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হবেন।  এসময়  দলীয় নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেনীপেশার মানুষ উপস্থিত ছিলেন।

© এই নিউজ পোর্টালের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

ফেসবুকে শেয়ার করুন

More News Of This Category
পরীক্ষামূলক সম্প্রচার
Developed by: A TO Z IT HOST
Tuhin
error: Content is protected !!