নড়াইল প্রেসক্লাবের নব গঠিত কমিটির সাথে জামায়াত নেতাদের মতবিনিময় নড়াইল প্রেসক্লাবের নব গঠিত কমিটির সাথে জামায়াত নেতাদের মতবিনিময় – Narailnews24.com-নড়াইল নিউজ ২৪
বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ১২:৫২ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত নড়াইল- ২ আসনে জামায়েত মনোনিত প্রার্থীর নির্বাচনী মিছিল-সমাবেশ অনুষ্ঠিত নড়াইল-১ আসনের জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থীর নির্বাচনী মিছিল-সমাবেশ অনুষ্ঠিত নড়াইলে বিএনপি চেয়ারপার্সনের রোগমুক্তি কামনায় এতিমখানায় খাসি দান আমাদের বিয়ে হয়েছে, কাবিন হয়নি এরকম অবস্থায় জীবন পার করছি নড়াইলে জমি নিয়ে সংঘর্ষে প্রাণ গেল ভ্যান চালকের, আহত ৩ নড়াইলের পুরুলিয়ায় মানববন্ধনে মিথ্যা বক্তব্যের প্রতিবাদে সংবাদিক সম্মেলন ভূমিকম্প বিষয়ে প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করতে প্রস্তুত সরকার – প্রধান উপদেষ্টা নড়াইল ২ আসনে মনিরুলকে মনোনয়ন দেয়ার দাবি নড়াগাতীতে ইমদাদ শেখ নামে এক জনকে হত্যা

নড়াইল প্রেসক্লাবের নব গঠিত কমিটির সাথে জামায়াত নেতাদের মতবিনিময়

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী, ২০২৫
ছবি: নড়াইল নিউজ ২৪.কম

স্টাফ রিপোর্টার, নড়াইল

নড়াইলে প্রেসক্লাবের নব গঠিত আহবায়ক কমিটির সাথে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নড়াইল জেলা শাখার মতবিনিময় ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) মাগরিব নামাজ পর জামায়াতে ইসলামীর নিজস্ব সম্মেলন কক্ষে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নড়াইল জেলা আমীর অ্যাডভোকেট আতাউর রহমান বাচ্চু।

মতবিনিময় সভায় বক্তব্য রাখেন নড়াইল প্রেসক্লাবের নব গঠিত কমিটির আহবায়ক অ্যাডভোকেট আব্দুল হক, সদস্য সচিব এম এম মাহবুবুর রশীদ লাবলু, বাংলাভিশনের নড়াইল প্রতিনিধি তারিকুজ্জামান লিটু, চ্যানেল ২৪ ও কালের কন্ঠের সাইফুল ইসলাম তুহিন, নড়াইল কন্ঠের সম্পাদক কাজী হাফিজুর রহমান, একাত্তর টিভির মো. আজিজুল ইসলাম, কার্তিক দাস, যায়যায় দিনের স্টাফ রিপোর্টার মোঃ আল আমিন প্রমুখ।

এর আগে নড়াইল প্রেসক্লাবের নব গঠিত আহবায়ক কমিটির নেতৃবৃন্দদেরকে ফুল ও ডায়েরী দিয়ে বরণ করে নেন জেলা জামায়াতে আমীর অ্যাডভোকেট আতাউর রহমান বাচ্চু ও সেক্রেটারী মো. ওবায়দুল্লাহ কায়সার।

এ সময় জেলা জামায়াতের সহ সেক্রেটারী মো. আইয়ুব হোসেন খান, জেলা যুব ও ক্রীড়া, প্রচার ও মিডিয়া সম্পাদক মো. খিয়াম উদ্দিন, জেলা মানব সম্পদ ও ভিন্ন ধর্মালম্বী সম্পাদক মো. হেমায়েতুল হক হিমু সহ গণমাধ্য কর্মিরা উপস্থিত ছিলেন।

জেলা জামায়াতে আমীর অ্যাডভোকেট আতাউর রহমান বাচ্চু বলেন, সাংবাদিকদের সৃজনশীল লেখনীর মাধ্যমে স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে নড়াইলকে সামনের দিকে এগিয়ে নিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী সর্বোচ্চ সহযোগিতা করবে। তিনি নড়াইলবাসীর সার্বিক উন্নয়ন ও সাংবাদিক মহলসহ সমাজের বিভিন্ন শ্রেনী পেশার মানুষের পাশে থাকবে।

© এই নিউজ পোর্টালের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

ফেসবুকে শেয়ার করুন

More News Of This Category
পরীক্ষামূলক সম্প্রচার
Developed by: A TO Z IT HOST
Tuhin
error: Content is protected !!