নড়াইলে শেখ রাসেলের জন্মদিন পালিত নড়াইলে শেখ রাসেলের জন্মদিন পালিত – Narailnews24.com-নড়াইল নিউজ ২৪
বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ১২:৪০ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত নড়াইল- ২ আসনে জামায়েত মনোনিত প্রার্থীর নির্বাচনী মিছিল-সমাবেশ অনুষ্ঠিত নড়াইল-১ আসনের জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থীর নির্বাচনী মিছিল-সমাবেশ অনুষ্ঠিত নড়াইলে বিএনপি চেয়ারপার্সনের রোগমুক্তি কামনায় এতিমখানায় খাসি দান আমাদের বিয়ে হয়েছে, কাবিন হয়নি এরকম অবস্থায় জীবন পার করছি নড়াইলে জমি নিয়ে সংঘর্ষে প্রাণ গেল ভ্যান চালকের, আহত ৩ নড়াইলের পুরুলিয়ায় মানববন্ধনে মিথ্যা বক্তব্যের প্রতিবাদে সংবাদিক সম্মেলন ভূমিকম্প বিষয়ে প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করতে প্রস্তুত সরকার – প্রধান উপদেষ্টা নড়াইল ২ আসনে মনিরুলকে মনোনয়ন দেয়ার দাবি নড়াগাতীতে ইমদাদ শেখ নামে এক জনকে হত্যা

নড়াইলে শেখ রাসেলের জন্মদিন পালিত

Reporter Name
  • Update Time : বুধবার, ১৮ অক্টোবর, ২০২৩
ছবি: নড়াইল নিউজ ২৪.কম

স্টাফ রিপোর্টার, নড়াইল

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেলের ৬০তম জন্মদিন নড়াইলে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে বুধবার সকালে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে শে রাসেলের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন, র‌্যালি, আলোচনাসভা ও পুরস্কার বিতরন করা হয়।

ছবি: নড়াইল নিউজ ২৪.কম

জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে এ উপলক্ষে একটি র‌্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে একই স্থানে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনাসভা অনুষ্ঠিত হয়।

ছবি: নড়াইল নিউজ ২৪.কম

জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধূরীর সভাপতিত্বে এসব কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস, সিভিল সার্জন ডাঃ সাজেদা বেগম পলিন, জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক জুলিয়া সুকায়না, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) শাশ্বতী শীল,অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) জুবায়ের হোসেন চৌধূরী।

ছবি: নড়াইল নিউজ ২৪.কম

অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) দোলন মিয়া, জেলা আনসার কমান্ডার বিকাশ চন্দ্র বিশ্বাস, জেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ-পরিচালক দীপক কুমার রায়, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার, এনডিসি অসিফ উদ্দিন মিয়া,  জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান খোকন কুমার সাহা প্রমূখ।

ছবি: নড়াইল নিউজ ২৪.কম

পরে শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কার বিতরন করেন অতিথিবৃন্দ। এসময় বিভিন্ন শ্রেনীপেশার মানুষ উপস্থিত ছিলেন।

© এই নিউজ পোর্টালের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

ফেসবুকে শেয়ার করুন

More News Of This Category
পরীক্ষামূলক সম্প্রচার
Developed by: A TO Z IT HOST
Tuhin
error: Content is protected !!