নড়াইলে মাইজপাড়া ডিগ্রি কলেজে নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত নড়াইলে মাইজপাড়া ডিগ্রি কলেজে নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত – Narailnews24.com-নড়াইল নিউজ ২৪
বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ১২:০২ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত নড়াইল- ২ আসনে জামায়েত মনোনিত প্রার্থীর নির্বাচনী মিছিল-সমাবেশ অনুষ্ঠিত নড়াইল-১ আসনের জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থীর নির্বাচনী মিছিল-সমাবেশ অনুষ্ঠিত নড়াইলে বিএনপি চেয়ারপার্সনের রোগমুক্তি কামনায় এতিমখানায় খাসি দান আমাদের বিয়ে হয়েছে, কাবিন হয়নি এরকম অবস্থায় জীবন পার করছি নড়াইলে জমি নিয়ে সংঘর্ষে প্রাণ গেল ভ্যান চালকের, আহত ৩ নড়াইলের পুরুলিয়ায় মানববন্ধনে মিথ্যা বক্তব্যের প্রতিবাদে সংবাদিক সম্মেলন ভূমিকম্প বিষয়ে প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করতে প্রস্তুত সরকার – প্রধান উপদেষ্টা নড়াইল ২ আসনে মনিরুলকে মনোনয়ন দেয়ার দাবি নড়াগাতীতে ইমদাদ শেখ নামে এক জনকে হত্যা

নড়াইলে মাইজপাড়া ডিগ্রি কলেজে নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫
ছবি: নড়াইল নিউজ ২৪.কম

স্টাফ রিপোর্টার, নড়াইল

নড়াইলে মাইজপাড়া ডিগ্রি কলেজ পরিচালনা পরিষদের নবনির্বাচিত সভাপতি এডভোকেট মাহবুব মুর্শেদ জাপল ও সদস্যদের সংবর্ধনা ও পরিচিতি সভা কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৮ এপ্রিল) সকালের দিকে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রবীর কুমার বিশ্বাস। অনুষ্ঠানে নবনির্বাচিত কমিটির সভাপতি ও সদস্যবৃন্দকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা প্রদান করা হয়।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন নবনির্বাচিত সভাপতি অ্যাডভোকেট মাহবুব মুর্শেদ জাপল। তিনি কলেজের উন্নয়ন ও শিক্ষার মানোন্নয়নে সকলের সহযোগিতা কামনা করেন। এছাড়াও শিক্ষার্থীরা নবনির্বাচিত কমিটির সাথে সরাসরি মতবিনিময় করেন এবং তাদের বিভিন্ন মতামত তুলে ধরেন।

ছবি: নড়াইল নিউজ ২৪.কম

অনুষ্ঠানে নবনির্বাচিত কমিটির দাতা সদস্য সফুরা বেগম বেলি, প্রতিষ্ঠাতা সদস্য এডভোকেট বোরহান উদ্দিন জাকির, বিদ্যুৎসাহী সিকদার জাহাঙ্গীর আলম, আহসান হাবিব, কুদরতে এলাহী চপল, অভিভাবক সদস্য মোহাম্মদ জিন্না শিকদার, মোহাম্মদ শামসুর রহমান, মোহাম্মদ রাসেল মোল্লা, শিক্ষক প্রতিনিধি তরিকুল ইসলাম, নাইমা খাতুন উত্তম কুমার বিশ্বাস, আব্দুল হাই ডিগ্রি কলেজের সভাপতি মুন্সি শাহিন উল্লাহ মোহনসহ কলেজের শিক্ষকবৃন্দ, শিক্ষার্থী প্রতিনিধি এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এক প্রাণবন্ত পরিবেশে অনুষ্ঠানের কার্যক্রম সম্পন্ন হয়।

© এই নিউজ পোর্টালের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

ফেসবুকে শেয়ার করুন

More News Of This Category
পরীক্ষামূলক সম্প্রচার
Developed by: A TO Z IT HOST
Tuhin
error: Content is protected !!