
স্টাফ রিপোর্টার, নড়াইল
সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি, সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে নড়াইল মডেল মাদ্রাসা ও কওমি মাদ্রাসা এবং বরাশুলা এতিমখানায় বেগম খালেদা জিয়ার জানের সদকা স্বরুপ ২টি খাসি ছাগল দান করেন নড়াইল জেলা বিএনপির সাধারন সম্পাদক ও নড়াইল-২ আসনের মনোনয়ন প্রত্যাশী মনিরুল ইসলাম।
বিএনপি চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি, সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করেন নেতৃবৃন্দ।
এ সময় সদর উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক মোজাহিদুর রহমান পলাশ, নগর বিএনপির সভাপতি তেলয়েত হোসেন বাবু, সাধারণ সম্পাদক খন্দকার ফসিয়ার রহমান, স্বেচ্ছাসেবক দল নেতা ফিরোজ খাঁনসহ দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।