দেশে ২ জনের শরীরে নতুন ধরনের করোনার ইটা ধরন দেশে ২ জনের শরীরে নতুন ধরনের করোনার ইটা ধরন – Narailnews24.com-নড়াইল নিউজ ২৪
বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ১২:০৮ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত নড়াইল- ২ আসনে জামায়েত মনোনিত প্রার্থীর নির্বাচনী মিছিল-সমাবেশ অনুষ্ঠিত নড়াইল-১ আসনের জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থীর নির্বাচনী মিছিল-সমাবেশ অনুষ্ঠিত নড়াইলে বিএনপি চেয়ারপার্সনের রোগমুক্তি কামনায় এতিমখানায় খাসি দান আমাদের বিয়ে হয়েছে, কাবিন হয়নি এরকম অবস্থায় জীবন পার করছি নড়াইলে জমি নিয়ে সংঘর্ষে প্রাণ গেল ভ্যান চালকের, আহত ৩ নড়াইলের পুরুলিয়ায় মানববন্ধনে মিথ্যা বক্তব্যের প্রতিবাদে সংবাদিক সম্মেলন ভূমিকম্প বিষয়ে প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করতে প্রস্তুত সরকার – প্রধান উপদেষ্টা নড়াইল ২ আসনে মনিরুলকে মনোনয়ন দেয়ার দাবি নড়াগাতীতে ইমদাদ শেখ নামে এক জনকে হত্যা

দেশে ২ জনের শরীরে নতুন ধরনের করোনার ইটা ধরন

Reporter Name
  • Update Time : বুধবার, ৯ জুন, ২০২১

 নড়াইল নিউজ ২৪.কম ডেস্ক:

দেশে আরও ২ জনের শরীরে নাইজেরিয়ায় শনাক্ত করোনার ইটা ধরন পাওয়া গেছে। এনিয়ে ১৫ জনের শরীরে এ ধরন পাওয়া গেছে। নতুন শনাক্তদের মধ্যে একজন ঢাকার অন্যজন সিলেটের। করোনার ইটা ধরনের নাম বি.১.৫২৫, যা নাইজেরিয়ার ধরন বলে পরিচিত।

করোনাভাইরাসের জিনোমের উন্মুক্ত তথ্যভান্ডার জার্মানির গ্লোবাল ইনিশিয়েটিভ অন শেয়ারিং অল ইনফ্লুয়েঞ্জা ডেটার (জিআইএসএইআইডি) ওয়েবসাইটে বাংলাদেশে করোনার এ ধরন শনাক্তের খবর প্রকাশিত হয়েছে।

ইটা ধরন ছাড়াও বাংলাদেশে এ পর্যন্ত ৪৪ জনের শরীরে ভারতীয় ধরন ডেল্টা, ৮৪ জনের শরীরে যুক্তরাজ্যের ধরন আলফা, ২৭ জনের শরীরে দক্ষিণ আফ্রিকার ধরন বিটা এবং একজনের শরীরে করোনার ব্রাজিলের ধরন গামা পাওয়া গেছে।

গত বছরের ডিসেম্বরে করোনার এই ধরনটি প্রথম নাইজেরিয়াতে শনাক্ত হয়। এরপর তা অন্যান্য দেশে দ্রুত ছড়িয়ে পড়ে। সারা বিশ্বে করোনার ইটা ধরন ৬০টি দেশে ছড়িয়েছে বলে জানা গেছে।

করোনার এই ধরনটির ঝুঁকি নিয়ে বিজ্ঞানীরা গবেষণা করছেন বলে জানা গেছে।

© এই নিউজ পোর্টালের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

ফেসবুকে শেয়ার করুন

More News Of This Category
পরীক্ষামূলক সম্প্রচার
Developed by: A TO Z IT HOST
Tuhin
error: Content is protected !!