দেশে পৌঁছেছে ফাইজারের আরও ২৫ লাখ টিকা দেশে পৌঁছেছে ফাইজারের আরও ২৫ লাখ টিকা – Narailnews24.com-নড়াইল নিউজ ২৪
বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ০১:১৬ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত নড়াইল- ২ আসনে জামায়েত মনোনিত প্রার্থীর নির্বাচনী মিছিল-সমাবেশ অনুষ্ঠিত নড়াইল-১ আসনের জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থীর নির্বাচনী মিছিল-সমাবেশ অনুষ্ঠিত নড়াইলে বিএনপি চেয়ারপার্সনের রোগমুক্তি কামনায় এতিমখানায় খাসি দান আমাদের বিয়ে হয়েছে, কাবিন হয়নি এরকম অবস্থায় জীবন পার করছি নড়াইলে জমি নিয়ে সংঘর্ষে প্রাণ গেল ভ্যান চালকের, আহত ৩ নড়াইলের পুরুলিয়ায় মানববন্ধনে মিথ্যা বক্তব্যের প্রতিবাদে সংবাদিক সম্মেলন ভূমিকম্প বিষয়ে প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করতে প্রস্তুত সরকার – প্রধান উপদেষ্টা নড়াইল ২ আসনে মনিরুলকে মনোনয়ন দেয়ার দাবি নড়াগাতীতে ইমদাদ শেখ নামে এক জনকে হত্যা

দেশে পৌঁছেছে ফাইজারের আরও ২৫ লাখ টিকা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৮ সেপ্টেম্বর, ২০২১

নড়াইল নিউজ ২৪.কম ডেস্ক:

দেশে পৌঁছেছে ফাইজারের আরও ২৫ লাখ ডোজ টিকা। কোভ্যাক্সের আওতায় যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্য থেকে এসব টিকা মঙ্গলবার (২৮ সে‌প্টেম্বর) ভোর ৫টায় মালদ্বীপিয়ান এয়ারে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মো. মাইদুল ইসলাম প্রধান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ভোর ৫টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে আমেরিকার ফ্লোরিডা অঙ্গরাজ্য থেকে জার্মানির মিউনিখ হয়ে মালদ্বীপিয়ান এয়ারে কোভ্যাক্স ফ্যাসিলিটিজের আওতায় আরও ২৫ লাখ ডোজ টিকা দেশে এসে পৌঁছেছে। বিমানবন্দরে স্বাস্থ্য মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদফতর, সিএমএসডি ও বিমান বন্দর কর্তৃপক্ষ টিকাগু‌লো গ্রহণ ক‌রে।

টিকার বৈশ্বিক উদ্যোগ কোভ্যাক্সের আওতায় যুক্তরাষ্ট্রের মাধ্যমে প্রথম দফায় ১ লাখ ৬২০ ডোজ এবং দ্বিতীয় দফায় ১০ লাখ ৩ হাজার ৮৬০ ডোজ টিকা দেশে এসেছে। আজ আসা আরও ২৫ লাখ টিকা নিয়ে ফাইজারের মোট ৩৬ লাখ ৪ হাজার ৪৮০ ডোজ টিকা দেশে এসেছে।

ফাইজার ছাড়াও যুক্তরাষ্ট্র থেকে কোভ্যাক্সের আওতায় দুই দফায় মর্ডানার টিকা পেয়েছে বাংলাদেশ। প্রথম দফায় জুলাই মাসের প্রথম দিকে যুক্তরাষ্ট্র থেকে মডার্নার ১২ লাখ ৬৭ হাজার ২০০ ডোজ টিকা দেশে আসে। দ্বিতীয় দফায় ১৯ জুলাই মডার্নার আরও ৩০ লাখ ডোজ টিকা দেশে পৌঁছায়। এ নিয়ে কোভ্যাক্সের আওতায় দেশে মডার্নার ৪২ লাখ ৬৭ হাজার ২০০ ডোজ টিকা দেশে এসেছে।

© এই নিউজ পোর্টালের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

ফেসবুকে শেয়ার করুন

More News Of This Category
পরীক্ষামূলক সম্প্রচার
Developed by: A TO Z IT HOST
Tuhin
error: Content is protected !!