দেশে করোনায় আরও ৩৮ জনের মৃত্যু দেশে করোনায় আরও ৩৮ জনের মৃত্যু – Narailnews24.com-নড়াইল নিউজ ২৪
বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ১২:২৩ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত নড়াইল- ২ আসনে জামায়েত মনোনিত প্রার্থীর নির্বাচনী মিছিল-সমাবেশ অনুষ্ঠিত নড়াইল-১ আসনের জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থীর নির্বাচনী মিছিল-সমাবেশ অনুষ্ঠিত নড়াইলে বিএনপি চেয়ারপার্সনের রোগমুক্তি কামনায় এতিমখানায় খাসি দান আমাদের বিয়ে হয়েছে, কাবিন হয়নি এরকম অবস্থায় জীবন পার করছি নড়াইলে জমি নিয়ে সংঘর্ষে প্রাণ গেল ভ্যান চালকের, আহত ৩ নড়াইলের পুরুলিয়ায় মানববন্ধনে মিথ্যা বক্তব্যের প্রতিবাদে সংবাদিক সম্মেলন ভূমিকম্প বিষয়ে প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করতে প্রস্তুত সরকার – প্রধান উপদেষ্টা নড়াইল ২ আসনে মনিরুলকে মনোনয়ন দেয়ার দাবি নড়াগাতীতে ইমদাদ শেখ নামে এক জনকে হত্যা

দেশে করোনায় আরও ৩৮ জনের মৃত্যু

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১০ সেপ্টেম্বর, ২০২১

নড়াইল নিউজ ২৪.কম ডেস্ক:

গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে আরও ৩৮ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ২ হাজার ৩২৫ জনের। এতে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ২৭ হাজার ২১৫ জনে।এ পর্যন্ত করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৬ হাজার ৮৩২ জনে।

শুক্রবার স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। এর আগে, বৃহস্পতিবার ৫৮, বুধবার ৫২, মঙ্গলবার ৫৬ ও সোমবার ৬৫ জনের মৃত্যু হয়।

স্বাস্থ্য অধিদফতরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৩ হাজার ৮৫৬ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৪ লাখ ৭২ হাজার ৬৭ জন।

গত ২৪ ঘণ্টায় ২৭ হাজার ২৩০ জনের নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ২৬ হাজার ৮৭৮টি নমুনা। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার ৮ দশমিক ৬৫ শতাংশ। এ পর্যন্ত মোট ৯২ লাখ ২ হাজার ৭৯০টি নমুনা পরীক্ষায় শনাক্তের হার ১৬ দশমিক ৬০ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় যে ৩৮ জন মারা গেছেন তাদের মধ্যে নারী ১৮ জন এবং পুরুষ ২০ জন। এ সময়ের মধ্যে ঢাকা বিভাগে সবচেয়ে বেশি ১৭ জনের মৃত্যু হয়েছে। এরপর চট্টগ্রাম বিভাগে ১০ জন মারা গেছেন। রাজশাহীতে ২, খুলনায় ৫, সিলেটে ১, রংপুরে ১ ও ময়মনসিংহে ২ জন মারা গেছেন।

গত বছরের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

 

© এই নিউজ পোর্টালের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

ফেসবুকে শেয়ার করুন

More News Of This Category
পরীক্ষামূলক সম্প্রচার
Developed by: A TO Z IT HOST
Tuhin
error: Content is protected !!