দীপিকা, প্রিয়াঙ্কা নাকি আনুশকা কে বেশি ধনী ? দীপিকা, প্রিয়াঙ্কা নাকি আনুশকা কে বেশি ধনী ? – Narailnews24.com-নড়াইল নিউজ ২৪
রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ১০:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বিএনপির মুল নিতী জনগনের সেবাই নিয়োজিত থাকতে হবে – শামা ওবায়েদ ধানের শীষ প্রতিকে ভোট দিয়ে তারেক রহমানকে প্রধানমন্ত্রী বানাতে হবে – ড. ফরিদুজ্জামান নড়াইল-২ আসনে মনিরুল ইসলামকে পুঃন বহালের দাবিতে মশাল মিছিল নড়াইলে আ’লীগের ৩০ নেতা-কর্মি বিএনপিতে যোগদান লোহাগড়ায় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া ও শীতবস্ত্র বিতরণ নড়াইলে ওসমান হাদীর হত্যাকারীদের বিচারের দাবিতে বিক্ষোভ নড়াইলে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত নড়াইল- ২ আসনে জামায়েত মনোনিত প্রার্থীর নির্বাচনী মিছিল-সমাবেশ অনুষ্ঠিত নড়াইল-১ আসনের জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থীর নির্বাচনী মিছিল-সমাবেশ অনুষ্ঠিত নড়াইলে বিএনপি চেয়ারপার্সনের রোগমুক্তি কামনায় এতিমখানায় খাসি দান

দীপিকা, প্রিয়াঙ্কা নাকি আনুশকা কে বেশি ধনী ?

Reporter Name
  • Update Time : সোমবার, ৩০ আগস্ট, ২০২১

 নড়াইল নিউজ ২৪.কম  বিনোদন ডেস্ক:

বলিউডের জনপ্রিয় তিন অভিনেত্রী দেশের গণ্ডি ছাড়িয়ে আন্তর্জাতিক স্তরেও নিজেদের পরিচিতি তৈরি করেছেন এই তিন নায়িকা। তারা হলেন, দীপিকা পাড়ুকোন, প্রিয়াঙ্কা চোপড়া ও আনুশকা শর্মা। বি-টাউনে সবসময়ই আলোচনায় থাকেন তারা। 

একাধিকবার ধনী তারকা হিসাবে ফোর্বসের তালিকায় উঠে এসেছেন দীপিকা, প্রিয়াঙ্কা ও আনুশকা।  তাদের তিন জনের মধ্যে কে বেশি ধনী? চলুন জেনে নেওয়া যাক।

Filmysiyappa.com-প্রকাশিত প্রতিবেদন অনুসারে, ৩৫১ কোটি টাকার সম্পত্তির মালিক দীপিকা পাড়ুকোন। পরিশ্রম ও দক্ষতায় বলিউড অভিনেত্রীদের মধ্যে ধীরে ধীরে নিজেকে শীর্ষস্থানে নিয়ে গেছেন তিনি। দীপিকাই নাকি বর্তমানে বলিউডের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া অভিনেত্রী।

এদিকে প্রিয়াঙ্কা চোপড়া বলিউডের সীমানা ছাড়িয়ে হলিউডেও কাজ করছেন। হয়ে উঠেছেন আন্তর্জাতিক তারকা। Newsable.asianetnews.com-এর প্রতিবেদন অনুসারে ২২৫ কোটি টাকার সম্পত্তির মালিক প্রিয়াঙ্কা।

আর Filmysiyappa.com-এর প্রতিবেদন মতে এই মুহূর্তে ২৬৪ কোটি টাকার সম্পত্তির মালিক আনুশকা শর্মা। অবশ্য শুধু অভিনেত্রী হিসাবেও নয়, প্রযোজক হিসাবেও অনেক দিন ধরে বলিউডে কাজ করছেন বিরাট কোহলির এই জীবনসঙ্গিনী।

সূত্র : জি ২৪ ঘণ্টা

© এই নিউজ পোর্টালের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

ফেসবুকে শেয়ার করুন

More News Of This Category
পরীক্ষামূলক সম্প্রচার
Developed by: A TO Z IT HOST
Tuhin
error: Content is protected !!