দিনাজপুরে ফুটবল খেলতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল ৬ শিশুর দিনাজপুরে ফুটবল খেলতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল ৬ শিশুর – Narailnews24.com-নড়াইল নিউজ ২৪
বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ১২:২৭ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত নড়াইল- ২ আসনে জামায়েত মনোনিত প্রার্থীর নির্বাচনী মিছিল-সমাবেশ অনুষ্ঠিত নড়াইল-১ আসনের জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থীর নির্বাচনী মিছিল-সমাবেশ অনুষ্ঠিত নড়াইলে বিএনপি চেয়ারপার্সনের রোগমুক্তি কামনায় এতিমখানায় খাসি দান আমাদের বিয়ে হয়েছে, কাবিন হয়নি এরকম অবস্থায় জীবন পার করছি নড়াইলে জমি নিয়ে সংঘর্ষে প্রাণ গেল ভ্যান চালকের, আহত ৩ নড়াইলের পুরুলিয়ায় মানববন্ধনে মিথ্যা বক্তব্যের প্রতিবাদে সংবাদিক সম্মেলন ভূমিকম্প বিষয়ে প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করতে প্রস্তুত সরকার – প্রধান উপদেষ্টা নড়াইল ২ আসনে মনিরুলকে মনোনয়ন দেয়ার দাবি নড়াগাতীতে ইমদাদ শেখ নামে এক জনকে হত্যা

দিনাজপুরে ফুটবল খেলতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল ৬ শিশুর

Reporter Name
  • Update Time : সোমবার, ২৩ আগস্ট, ২০২১

নড়াইল নিউজ ২৪.কম ডেস্ক:

দিনাজপুরে ফুটবল খেলতে গিয়ে বজ্রপাতে ৬ শিশুর মৃত্যু হয়েছে। আহত হয়ে হাসপাতালে আছে আরেক শিশু। সোমবার শহরের নিউটাউন ৮ নম্বর ব্লকে ফুটবল খেলতে গিয়ে বজ্রপাতে হতাহত হয় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আসাদ।

বজ্রপাতে নিহতরা হলেন, মিম(১০) , হাসান(১২), সাজ্জাদ(১৩), আপন(১৬), মমিনুল(১২) ও আতিক(১৪)। আহত শিশুর নাম সাজু (১৫) বছর। তাদের বাড়ি ৮ নম্বর নিউটাউন ও রেলঘুন্টি এলাকায়।

এসআই মো. আসাদ  আরও  জানান, দুপুর সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে। শহরে তখন বৃষ্টি হচ্ছিল। বৃষ্টির মধ্যেই এলাকার শিশুরা মাঠে ফুটবল খেলতে যায়।

বৃষ্টি বেড়ে গেলে মাঠের পাশে একটি ছাউনির নিচে আশ্রয় নেয় তারা। সেই ছাউনিতে বজ্রপাত হলে ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়। আহত তিনজনকে সদরের এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথে দুইজন মারা যায়।

 

© এই নিউজ পোর্টালের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

ফেসবুকে শেয়ার করুন

More News Of This Category
পরীক্ষামূলক সম্প্রচার
Developed by: A TO Z IT HOST
Tuhin
error: Content is protected !!