ঢাবির একই ব্যাচের চার শিক্ষার্থী কাজ করবে গুগলে ঢাবির একই ব্যাচের চার শিক্ষার্থী কাজ করবে গুগলে – Narailnews24.com-নড়াইল নিউজ ২৪
বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ১২:০১ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত নড়াইল- ২ আসনে জামায়েত মনোনিত প্রার্থীর নির্বাচনী মিছিল-সমাবেশ অনুষ্ঠিত নড়াইল-১ আসনের জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থীর নির্বাচনী মিছিল-সমাবেশ অনুষ্ঠিত নড়াইলে বিএনপি চেয়ারপার্সনের রোগমুক্তি কামনায় এতিমখানায় খাসি দান আমাদের বিয়ে হয়েছে, কাবিন হয়নি এরকম অবস্থায় জীবন পার করছি নড়াইলে জমি নিয়ে সংঘর্ষে প্রাণ গেল ভ্যান চালকের, আহত ৩ নড়াইলের পুরুলিয়ায় মানববন্ধনে মিথ্যা বক্তব্যের প্রতিবাদে সংবাদিক সম্মেলন ভূমিকম্প বিষয়ে প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করতে প্রস্তুত সরকার – প্রধান উপদেষ্টা নড়াইল ২ আসনে মনিরুলকে মনোনয়ন দেয়ার দাবি নড়াগাতীতে ইমদাদ শেখ নামে এক জনকে হত্যা

ঢাবির একই ব্যাচের চার শিক্ষার্থী কাজ করবে গুগলে

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৯ সেপ্টেম্বর, ২০২১
গুগলে চাকরির সুযোগ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগের চার শিক্ষার্থী সজীব, রাঈদা, সাদমান ও সাফায়েত। ছবি সংগৃহীত

নড়াইল নিউজ ২৪.কম ডেস্ক:

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল (সিএসই) বিভাগের দুই শিক্ষার্থী গুগলের তাইওয়ান অফিসে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করার সুযোগ পেয়েছেন। তবে একই অফিসে বিভাগের আরও দুই শিক্ষার্থী আগে থেকেই কাজ করছেন। এই চারজনই সিএসই বিভাগের ২০১৪-১৫ সেশনের ২১ ব্যাচের শিক্ষার্থী বলে জানাগেছে।

চার শিক্ষার্থীর মধ্যে শাহরিয়ার হোসেন সজীব, নাহিয়ান আশরাফ রাঈদা ইতোমধ্যেই তাইওয়ান অফিসে কাজে যোগ দিয়েছেন। সাদমান সাকিব ও সাফায়েত উল্যাহ যোগ দিবেন ২০২২ সালের প্রথমদিকে যোগদান করবেন।

রাঈদা কাজ করছেন গুগলের ‘পিক্সেল ক্যামেরা সিস্টেম’ সফটওয়্যার টিমে। সাদমান সাকিব সফটওয়্যার ইঞ্জিনিয়ার পদে ‘ক্রোম ওএস’ টিমে যোগ দিবেন। অন্যদিকে সাফায়েত উল্যাহ কাজ করবেন ‘গুগল পিক্সেল টিমে’। তবে সজীব কোন টিমে কাজ করছেন সেটি জানা যায়নি।

নাহিয়ান আশরাফ রাঈদা বলেন, ‘আমরা দুজন ব্যাচমেট ইতোমধ্যেই এখানে আছি আর এই বছর আরও দুজন আমাদের সাথে যুক্ত হবে। এটা ভেবেই অনেক আনন্দ হচ্ছে যে, বিশ্ববিদ্যালয়ের চার বন্ধু একসঙ্গে এক প্রতিষ্ঠানে কাজ করব৷ অপেক্ষায় আছি কবে বাকি দুইজন এখানে এসে পৌঁছাবে।’

সাদমান বলেন, ‘নানা প্রতিবন্ধকতা কাটিয়েই গুগলে চাকরির ডাক পেয়েছি। প্রবলেম সলভিং এবং কম্পিটিটিভ প্রোগ্রামিংয়ে জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে ভালো ফলাফলই গুগলে আবেদন করার বিষয়ে বড় ভূমিকা পালন করে।

‘গুগলের মতো প্রতিষ্ঠানে এই সুযোগ পেয়ে আমি ও আমার পরিবার আনন্দিত। বিশেষ করে চার বন্ধুর সাথে একই অফিসে কাজ করব, এটা অনেক আনন্দের।’

সাফায়েত উল্যাহ বলেন, ‘কাজের মাধ্যমে দেশ এবং বিশ্ববিদ্যালয়ের সুনাম কিভাবে আরও বাড়ানো যায় সে চেষ্টা করব। সাধারণত বিদেশে চাকরিতে যোগদান করতে গেলে সবাই একাকিত্ব, ফ্রেন্ড বা পরিচিত মানুষের অভাববোধ করে৷ তবে সেখানে তিন বন্ধুকে পাচ্ছি, এটা অনেক খুশির ব্যাপার। অপেক্ষায় আছি, কবে তাদের সঙ্গে দেখা হবে।’

শাহরিয়ার হোসেন সজীব ও সাদমান সাকিব উচ্চ মাধ্যমিক শেষ করেছেন নটর ডেম কলেজ থেকে। নাহিয়ান আশরাফ রাঈদা ছিলেন ঢাকার হলি ক্রস স্কুল ও কলেজের শিক্ষার্থী। এছাড়া সাফায়েত উল্যাহ উচ্চ মাধ্যমিক শেষ করেন ফেনী সরকারি কলেজ থেকে।

ঢাবির কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. সাইফুদ্দিন মো. তারেক বলেন, ‘আমাদের শিক্ষার্থীরা নিয়মিতই বড় বড় প্রতিষ্ঠানে কাজ করে দেশের ও আমাদের বিশ্ববিদ্যালয়ের নাম উজ্জ্বল করছে। সামনের দিনে আমাদের শিক্ষার্থীরা আরও ভালো করবে এই কামনা করি।’

© এই নিউজ পোর্টালের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

ফেসবুকে শেয়ার করুন

More News Of This Category
পরীক্ষামূলক সম্প্রচার
Developed by: A TO Z IT HOST
Tuhin
error: Content is protected !!