টাইগাররা হোয়াইটওয়াশের লক্ষ্যে কাল মাঠে নামবে টাইগাররা হোয়াইটওয়াশের লক্ষ্যে কাল মাঠে নামবে – Narailnews24.com-নড়াইল নিউজ ২৪
রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ১১:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
বিএনপির মুল নিতী জনগনের সেবাই নিয়োজিত থাকতে হবে – শামা ওবায়েদ ধানের শীষ প্রতিকে ভোট দিয়ে তারেক রহমানকে প্রধানমন্ত্রী বানাতে হবে – ড. ফরিদুজ্জামান নড়াইল-২ আসনে মনিরুল ইসলামকে পুঃন বহালের দাবিতে মশাল মিছিল নড়াইলে আ’লীগের ৩০ নেতা-কর্মি বিএনপিতে যোগদান লোহাগড়ায় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া ও শীতবস্ত্র বিতরণ নড়াইলে ওসমান হাদীর হত্যাকারীদের বিচারের দাবিতে বিক্ষোভ নড়াইলে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত নড়াইল- ২ আসনে জামায়েত মনোনিত প্রার্থীর নির্বাচনী মিছিল-সমাবেশ অনুষ্ঠিত নড়াইল-১ আসনের জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থীর নির্বাচনী মিছিল-সমাবেশ অনুষ্ঠিত নড়াইলে বিএনপি চেয়ারপার্সনের রোগমুক্তি কামনায় এতিমখানায় খাসি দান

টাইগাররা হোয়াইটওয়াশের লক্ষ্যে কাল মাঠে নামবে

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৭ মে, ২০২১

 নড়াইল নিউজ ২৪.কম স্পোর্টস ডেস্ক:

তিন ম্যাচ সিরিজের শেষ ওয়ানডেতে মুখোমুখি হবে বাংলাদেশ ও শ্রীলঙ্কা।  আগামীকাল শুক্রবার (২৮ মে) মিরপুর শের-ই বাংলা স্টেডিয়াম ম্যাচটি শুরু হবে দুপুর ১টায়।

প্রথম ওয়ানডেতে দুর্দান্ত জয়ের পর, বৃষ্টিবিঘ্নিত দ্বিতীয় ম্যাচে ও শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশ দল। এ জয়ে ওয়ানডে সুপার লিগের শীর্ষে উঠে এসেছে টাইগাররা। দ্বিতীয় ম্যাচে সেঞ্চুরি করেছেন মুশফিকুর রহিম। বল হাতেও আলো ছড়িয়েছেন নিষেধাজ্ঞা থেকে ফেরা সাকিব আল হাসান। ওয়ানডেতে মাশরাফীর সর্বোচ্চ ২৬৯ উইকেটের রেকর্ড স্পর্শ করেছেন নাম্বার সেভেনটি ফাইভ। শেষ ম্যাচে আর একটা উইকেট পেলেই ওয়ানডে ও টি টোয়েন্টির পর এককভাবে সর্বোচ্চ উইকেটের মালিক হবেন সাকিব।

জুনিয়ররা সেভাবে জ্বলে উঠতে না পারায় কিছুটা চিন্তায় আছেন টাইগার কোচ। তারপরেও সবার সমন্বিত চেষ্টায় লঙ্কানদের হোয়াইটওয়াশ করার লক্ষ্য বাংলাদেশের। প্রতিপক্ষ শ্রীলঙ্কা দুই ম্যাচে হেরে ব্যাকফুটে আছে। শেষ ম্যাচে ঘুরে দাঁড়াতে চাইবে তারাও।

© এই নিউজ পোর্টালের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

ফেসবুকে শেয়ার করুন

More News Of This Category
পরীক্ষামূলক সম্প্রচার
Developed by: A TO Z IT HOST
Tuhin
error: Content is protected !!