টাইগারদের বিশ্বকাপ দল কেমন হবে ? টাইগারদের বিশ্বকাপ দল কেমন হবে ? – Narailnews24.com-নড়াইল নিউজ ২৪
বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ১১:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
নড়াইলে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত নড়াইল- ২ আসনে জামায়েত মনোনিত প্রার্থীর নির্বাচনী মিছিল-সমাবেশ অনুষ্ঠিত নড়াইল-১ আসনের জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থীর নির্বাচনী মিছিল-সমাবেশ অনুষ্ঠিত নড়াইলে বিএনপি চেয়ারপার্সনের রোগমুক্তি কামনায় এতিমখানায় খাসি দান আমাদের বিয়ে হয়েছে, কাবিন হয়নি এরকম অবস্থায় জীবন পার করছি নড়াইলে জমি নিয়ে সংঘর্ষে প্রাণ গেল ভ্যান চালকের, আহত ৩ নড়াইলের পুরুলিয়ায় মানববন্ধনে মিথ্যা বক্তব্যের প্রতিবাদে সংবাদিক সম্মেলন ভূমিকম্প বিষয়ে প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করতে প্রস্তুত সরকার – প্রধান উপদেষ্টা নড়াইল ২ আসনে মনিরুলকে মনোনয়ন দেয়ার দাবি নড়াগাতীতে ইমদাদ শেখ নামে এক জনকে হত্যা

টাইগারদের বিশ্বকাপ দল কেমন হবে ?

Reporter Name
  • Update Time : সোমবার, ৬ সেপ্টেম্বর, ২০২১

 নড়াইল নিউজ ২৪.কম স্পোর্টস ডেস্ক:

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) হাতে সময় আছে আর চার দিন। আগামী ১০ সেপ্টেম্বর আইসিসির দেয়া সময়ের শেষ দিন। ওই দিনের মধ্যে বিশ্বকাপে অংশগ্রহণকারী দেশগুলোকে তাদের স্কোয়াড চূড়ান্ত করে ফেলতে হবে। 

বিসিবির নির্বাচক হাবিবুল বাশার শনিবার জানান, দিন দুয়েকের মধ্যেই দল চূড়ান্ত করে ফেলবে বোর্ড। স্কোয়াড প্রায় চূড়ান্ত করে ফেলেছেন তারা। কয়েকটি বিষয়ে সিদ্ধান্ত আসলেই ঘোষণা করে দেয়া হবে দল। যে কয়েকটি বিষয়ে ভাবছেন নির্বাচকেরা তার মধ্যে আছে বাড়তি একজন ব্যাটসম্যান খেলানোর সম্ভাবনা। তামিম ইকবাল সরে দাঁড়ানোয় ব্যাটিং শক্তি বাড়াতে এমন চিন্তা।

সে ক্ষেত্রে বিসিবির কয়েকটি সূত্র জানিয়েছে যে নাজমুল হোসেন শান্তর কথা ভেবেছে নির্বাচক প্যানেল।

বাকি ১৯ জন থেকে বাদ পড়তে পারেন দুই স্পিনার তাইজুল ইসলাম ও আমিনুল ইসলাম। এ ছাড়া পাঁচ পেইসার থেকে হয়তো একজন বা দুজন কমাতে চাইবেন মিনহাজুল-বাশাররা। এ ছাড়া মোসাদ্দেক সৈকত, আফিফ হোসেন ও মাহমুদুল্লাহও প্রয়োজনে বল হাতে নিতে পারেন।

দলে স্পিনার আছেন সাকিব আল হাসানকে ছাড়া নাসুম আহমেদ ও মাহেদী হাসান। তিন স্পিনারের সঙ্গে পেইসার আছেন মুস্তাফিজুর রহমান, শরীফুল ইসলাম, তাসকিন আহমেদ, রুবেল হোসেন ও সাইফউদ্দিন।

বাশার জানান, ‘আমাদের তিনজন স্পিনার আছে, পেসার চারজন। সেখানে আর একজন পেইসার নিয়ে যাওয়া হবে, নাকি আরও একজন ব্যাটসম্যানের অন্তর্ভুক্তি ঘটবে, সে চিন্তাও চলছে।’

নিউজিল্যান্ডের বিপক্ষে খেলা স্কোয়াডে বাংলাদেশের যে ১৯ ক্রিকেটার আছেন সেখান থেকেই বাছাই করা হবে বিশ্বকাপের দল তেমনটা বিসিবির নির্বাচক প্যানেল বহুবারই বলেছে সংবাদমাধ্যমে।

অর্থাৎ ১৯ জনের দল থেকে ১৫ জনকে বেছে নিতে হবে বোর্ডকে। তেমনটা হলে বাদ পড়বেন চারজন। আইসিসির নিয়ম অনুযায়ী এবারের আসরে ১৫ জন খেলোয়াড় ও কোচ-ম্যানেজার মিলিয়ে আটজনের নাম জমা দিতে হবে।

এই তালিকা ১০ সেপ্টেম্বরের পর টুর্নামেন্টের পাঁচ দিন আগে পর্যন্ত বিশেষ বিবেচনায় পরিবর্তন করা যাবে। তবে সেটি শুধু কোনো খেলোয়াড় চোট পেলে।

নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ দল: 

মাহমুদউল্লাহ (অধিনায়ক), সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, সৌম্য সরকার, লিটন কুমার দাস, মোসাদ্দেক হোসেন সৈকত, আফিফ হোসেন, মোহাম্মদ নাঈম শেখ, নুরুল হাসান সোহান, শামীম হোসেন, রুবেল হোসেন, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, মোহাম্মদ সাইফ উদ্দিন, শরিফুল ইসলাম, তাইজুল ইসলাম, শেখ মেহেদি হাসান, আমিনুল ইসলাম বিপ্লব, নাসুম আহমেদ।

© এই নিউজ পোর্টালের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

ফেসবুকে শেয়ার করুন

More News Of This Category
পরীক্ষামূলক সম্প্রচার
Developed by: A TO Z IT HOST
Tuhin
error: Content is protected !!