জার্মানির সাধারণ নির্বাচনে প্রাথমিক ফলে এগিয়ে সোশ্যাল ডেমোক্র্যাটিক পার্টি জার্মানির সাধারণ নির্বাচনে প্রাথমিক ফলে এগিয়ে সোশ্যাল ডেমোক্র্যাটিক পার্টি – Narailnews24.com-নড়াইল নিউজ ২৪
বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ১২:২৯ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত নড়াইল- ২ আসনে জামায়েত মনোনিত প্রার্থীর নির্বাচনী মিছিল-সমাবেশ অনুষ্ঠিত নড়াইল-১ আসনের জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থীর নির্বাচনী মিছিল-সমাবেশ অনুষ্ঠিত নড়াইলে বিএনপি চেয়ারপার্সনের রোগমুক্তি কামনায় এতিমখানায় খাসি দান আমাদের বিয়ে হয়েছে, কাবিন হয়নি এরকম অবস্থায় জীবন পার করছি নড়াইলে জমি নিয়ে সংঘর্ষে প্রাণ গেল ভ্যান চালকের, আহত ৩ নড়াইলের পুরুলিয়ায় মানববন্ধনে মিথ্যা বক্তব্যের প্রতিবাদে সংবাদিক সম্মেলন ভূমিকম্প বিষয়ে প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করতে প্রস্তুত সরকার – প্রধান উপদেষ্টা নড়াইল ২ আসনে মনিরুলকে মনোনয়ন দেয়ার দাবি নড়াগাতীতে ইমদাদ শেখ নামে এক জনকে হত্যা

জার্মানির সাধারণ নির্বাচনে প্রাথমিক ফলে এগিয়ে সোশ্যাল ডেমোক্র্যাটিক পার্টি

Reporter Name
  • Update Time : সোমবার, ২৭ সেপ্টেম্বর, ২০২১
প্রাথমিক ফলে জয়ের খবরে সমর্থকদের উদ্দেশে হাত নাড়ান সোশ্যাল ডেমোক্র্যাটিক পার্টির নেতা ওলাফ শুলজ। ছবি: এএফপি

নড়াইল নিউজ ২৪.কম আন্তর্জাতিক ডেস্ক:

অল্প ব্যবধানে মধ্য-বামপন্থি সোশ্যাল ডেমোক্র্যাটিক পার্টির কাছে (এসপিডি) হেরেছে অ্যাঙ্গেলা মেরকেলের রক্ষণশীল ক্রিশ্চিয়ান ডেমোক্র্যাটিক ইউনিয়ন (সিডিইউ)। জার্মানির সাধারণ নির্বাচনে প্রাথমিক ফলে জয়ের খবরে সমর্থকদের উদ্দেশে হাত নাড়ান সোশ্যাল ডেমোক্র্যাটিক পার্টির নেতা ওলাফ শুলজ।

আগে থেকে বলা হচ্ছিল, জার্মানিতে এবারের নির্বাচন খুবই প্রতিদ্বন্দ্বিতামূলক হবে। কারা জয় পাবে কোনো জরিপে তা স্পষ্ট হচ্ছিল না। তবে এখন পর্যন্ত পাওয়া ফলাফল বলছে, অল্প ব্যবধানে হেরেছে সিডিইউ। এতে ১৬ বছরের ক্ষমতা হারানোর বড় শঙ্কায় পড়েছে তারা।

প্রাথমিক ফলাফল তুলে ধরে রয়টার্স ও বিবিসি জানিয়েছে, রোববারের নির্বাচনে মোট ভোটের ২৬ শতাংশ পেয়েছে এসপিডি। অন্যদিকে মেরকেলের দল পেয়েছে ২৪.৫ শতাংশ ভোট। তবে উভয় দল মনে করছে, জার্মানির পরবর্তী সরকারের নেতৃত্বে তারাই থাকবে।

কোনো দল পার্লামেন্টে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত না করতে পারলে বৃহৎ জোট সরকারে যেতে হবে উভয় দলকে। জটিলতাপূর্ণ এই জোটে কারা এগিয়ে থাকে সেটাই এখন দেখার বিষয়।

 

বিস্তারিত আসছে…

© এই নিউজ পোর্টালের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

ফেসবুকে শেয়ার করুন

More News Of This Category
পরীক্ষামূলক সম্প্রচার
Developed by: A TO Z IT HOST
Tuhin
error: Content is protected !!