জার্মানিতে মেরকেলের দলেরই ক্ষমতায় থাকার ইঙ্গিত জার্মানিতে মেরকেলের দলেরই ক্ষমতায় থাকার ইঙ্গিত – Narailnews24.com-নড়াইল নিউজ ২৪
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
সামনে তেলসহ জিনিসপত্রের দাম বেড়ে যাবে – মির্জা ফখরুল বিএনপির দুপক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে প্রাণ গেল নারীর, আহত ১০ অফিস-আদালত ও ব্যাংক খুলছে কাল সৌদি আরবে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ছে ইরান বর্তমান পরিস্থিতিতে বৈশ্বিক অর্থনীতি ‘একটি বড় হুমকির’ মুখে পড়েছে – আইইএ যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে সারা দেশের পেট্রোল পাম্প নড়াইল এক্সপ্রেস বাস উল্টে নিহত ২, আহত ৩০ নড়াইলে সুষ্ঠু ভোট নিশ্চিতে র‍্যাবের কঠোর নিরাপত্তা আগামী নির্বাচন হবে স্বাধীনতার পক্ষে আর বিপক্ষের শক্তির মধ্যে – ড. ফরিদুজ্জামান নড়াইল জেলায় ৩৩৫৪ জন আনসার ও ভিডিপি সদস্য দায়িত্ব পালন করবেন – উপ মহাপরিচালক আনসার ও ভিডিপি

জার্মানিতে মেরকেলের দলেরই ক্ষমতায় থাকার ইঙ্গিত

Reporter Name
  • Update Time : সোমবার, ৭ জুন, ২০২১

নড়াইল নিউজ ২৪.কম আন্তর্জাতিক ডেস্ক:

জার্মানিতে আগামী সাধারণ নির্বাচনেও অ্যাঞ্জেলা মেরকেলের দল সিডিইউ ক্ষমতায় আসবে বলে ইঙ্গিত পাওয়া যাচ্ছে। জার্মানিতে ১৬ বছর পর এমন একটি সাধারণ নির্বাচন হতে যাচ্ছে যেটিতে বর্তমান চ্যান্সেলর মেরকেল থাকছেন না। সাধারণ নির্বাচনের আগে রোববার সর্বশেষ আঞ্চলিক নির্বাচনে বড় ব্যবধানে জয় পেয়েছে সিডিইউ। 

নতুন দলনেতা আরমিন ল্যাশেটের নেতৃত্বে সিডিইউ এই নির্বাচনে ৩৬ শতাংশের মতো ভোট পেয়েছে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী পেয়েছেন সাড়ে ২২ শতাংশ ভোট।

সিডিইউ সাধারণ সম্পাদক পল জেইমিয়াক বলছেন, এটা খুবই ভালো ফল। সিডিইউ নির্বাচনে জিতেছে তা পরিষ্কার।

জার্মানির এ প্রদেশে কয়েক দশক ধরে মেরকেলের সিডিইউ দলের আধিপত্য থাকলেও এবার নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই হবে আশা করা হচ্ছিল। তবে নির্বাচন শেষে যে ফলের ইঙ্গিত পাওয়া যাচ্ছে তা থেকে সিডিইউ নেতারা আসন্ন সাধারণ নির্বাচন নিয়েও বড় স্বপ্ন দেখতে শুরু করেছেন।

গত এপ্রিলে চ্যান্সেলর পদের জন্য মনোনয়ন পান ল্যাশেট। বর্তমান সরকারের রেখে যাওয়া কিছু সমস্যা শুরু থেকেই মোকাবিলা করতে হবে ল্যাশেটকে। এরমধ্যে থাকছে মহামারি মোকাবিলা নিয়ে মানুষের ক্ষোভ এবং দুর্নীতির অভিযোগ।

মার্চ এপ্রিলে সিডিইউ ও ল্যাশেট উভয়ের জন্য সময়টা খারাপ যাচ্ছিল। তবে সাম্প্রতিক কয়েক সপ্তাহে দেশটিতে টিকাদান কর্মসূচিতে গতি ফেরায় ও শাটডাউন থাকা বিভিন্ন অঞ্চলের জীবনযাত্রা স্বাভাবিক হতে থাকায় সিডিইউ ও ল্যাশেটের জনপ্রিয়তা ফিরছে।
সিডিইয়ের এই ঘুরে দাঁড়ানোর জন্য ল্যাশেটের নির্বাচনী প্রচারণাকে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।

© এই নিউজ পোর্টালের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

ফেসবুকে শেয়ার করুন

More News Of This Category
পরীক্ষামূলক সম্প্রচার
Developed by: A TO Z IT HOST
Tuhin
error: Content is protected !!