চোরে না শোনে ধর্মের কাহিনী ! চোরে না শোনে ধর্মের কাহিনী ! – Narailnews24.com-নড়াইল নিউজ ২৪
বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ১২:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত নড়াইল- ২ আসনে জামায়েত মনোনিত প্রার্থীর নির্বাচনী মিছিল-সমাবেশ অনুষ্ঠিত নড়াইল-১ আসনের জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থীর নির্বাচনী মিছিল-সমাবেশ অনুষ্ঠিত নড়াইলে বিএনপি চেয়ারপার্সনের রোগমুক্তি কামনায় এতিমখানায় খাসি দান আমাদের বিয়ে হয়েছে, কাবিন হয়নি এরকম অবস্থায় জীবন পার করছি নড়াইলে জমি নিয়ে সংঘর্ষে প্রাণ গেল ভ্যান চালকের, আহত ৩ নড়াইলের পুরুলিয়ায় মানববন্ধনে মিথ্যা বক্তব্যের প্রতিবাদে সংবাদিক সম্মেলন ভূমিকম্প বিষয়ে প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করতে প্রস্তুত সরকার – প্রধান উপদেষ্টা নড়াইল ২ আসনে মনিরুলকে মনোনয়ন দেয়ার দাবি নড়াগাতীতে ইমদাদ শেখ নামে এক জনকে হত্যা

চোরে না শোনে ধর্মের কাহিনী !

Reporter Name
  • Update Time : সোমবার, ২৪ মে, ২০২১

স্টাফ রিপোর্টার:

চোরে না শোনে ধর্মের কাহিনী ! সে তো চুরি করবেই। তাই তো গতরাতে নড়াইলে রেজাউল করিম নামে এক সাংবাদিকের বাড়িতে চুরি করে নগদ অর্থসহ মালামাল নিয়ে যায়।

নড়াইলের সদর উপজেলার ধুড়িয়া গ্রামে সাংবাদিক রেজাউল করিমের বাড়ীতে দুধর্ষ চুরি হয়েছে।এ সময় চোরেরা প্রায় নগদ টাকাসহ প্রায় অর্ধলক্ষ টাকার মালামাল নিয়ে গেছে। রবিবার দিবাগত রাত তিনটার দিকে তার গ্রামের বাড়ীতে এ চুরি সংঘটিত হয়। এ ঘটনায় নড়াইল সদর থানায় সাধারন ডায়েরী করা হয়েছে।

সাংবাদিক রেজাউল করিম নড়াইল নিউজ ২৪.কমকে জানান, নড়াইল সদর উপজেলার চন্ডিবরপুর ইউনিয়নের ধুড়িয়া গ্রামের  বসত বাড়ীতে গত রবিবার গভীর রাতে একদল চোরেরা  বাড়ির উত্তর পাশের পাকা ঘরের পূর্ব পার্শ্বের দরজা কৌশলে বাশের লাঠি দিয়ে খুলে ঘরের মধ্যে প্রবেশ করে। এসময় ওয়ারড্রপের মধ্যে থাকা নগদ ৪০ হাজার টাকা, শোকেচের মধ্যে থাকা দুটি মোবাইল ফোন, জমির কাগজপত্রসহ বেশ কিছু মালামাল চুরি করে নিয়ে যায়। ঘরে চোর ঢোকার বিষয়টি বুঝতে পেরে পেয়ে ছোট ভাই নজরুল ইসলাম চিৎকার করলে চোরেরা পালিয়ে যায়। খবর পেয়ে ওই রাতেই নড়াইল সদর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ব্যাপারে থানায় সাধারন ডায়েরী দায়ের করা হয়েছে।

 

© এই নিউজ পোর্টালের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

ফেসবুকে শেয়ার করুন

More News Of This Category
পরীক্ষামূলক সম্প্রচার
Developed by: A TO Z IT HOST
Tuhin
error: Content is protected !!