চূড়ান্ত হলো আইপিএলের বাকি সূচি চূড়ান্ত হলো আইপিএলের বাকি সূচি – Narailnews24.com-নড়াইল নিউজ ২৪
রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ১০:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বিএনপির মুল নিতী জনগনের সেবাই নিয়োজিত থাকতে হবে – শামা ওবায়েদ ধানের শীষ প্রতিকে ভোট দিয়ে তারেক রহমানকে প্রধানমন্ত্রী বানাতে হবে – ড. ফরিদুজ্জামান নড়াইল-২ আসনে মনিরুল ইসলামকে পুঃন বহালের দাবিতে মশাল মিছিল নড়াইলে আ’লীগের ৩০ নেতা-কর্মি বিএনপিতে যোগদান লোহাগড়ায় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া ও শীতবস্ত্র বিতরণ নড়াইলে ওসমান হাদীর হত্যাকারীদের বিচারের দাবিতে বিক্ষোভ নড়াইলে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত নড়াইল- ২ আসনে জামায়েত মনোনিত প্রার্থীর নির্বাচনী মিছিল-সমাবেশ অনুষ্ঠিত নড়াইল-১ আসনের জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থীর নির্বাচনী মিছিল-সমাবেশ অনুষ্ঠিত নড়াইলে বিএনপি চেয়ারপার্সনের রোগমুক্তি কামনায় এতিমখানায় খাসি দান

চূড়ান্ত হলো আইপিএলের বাকি সূচি

Reporter Name
  • Update Time : শনিবার, ২৯ মে, ২০২১
ফাইল ছবি

 নড়াইল নিউজ ২৪.কম স্পোর্টস ডেস্ক:

অবশেষে জল্পনায় অবসান। ভারতীয় ক্রিকেট বোর্ড অফিসিয়ালি ঘোষণা করেছে, আইপিএলের বাকি ম্যাচগুলি অনুষ্ঠিত হবে সংযুক্ত আরব আমিরাতেই। বোর্ডের তরফে জানানো হয়, ‘ভারতে বর্ষার মৌসুমের কথা মাথায় রেখে এবছর সেপ্টেম্বর-অক্টোবরে সংযুক্ত আরব আমিরাতেই আইপিএলের বাকি ম্যাচগুলি শেষ করার কথা ঘোষণা করছে বিসিসিআই।’

করোনার হানায় আইপিএলের ১৪তম আসর মাঝপথে স্থগিত করে দেয় বোর্ড ফর ক্রিকেট কন্ট্রোল অব ইন্ডিয়া, বিসিসিআই। কোটি টাকার আসরের স্থগিত হওয়া অংশ আগামী সেপ্টেম্বর-অক্টোবরে সংযুক্ত আরব আমিরাতে আয়োজন করা হবে।

করোনা মাথায় নিয়ে এবারের আইপিএল শুরু হয়েছিল গত ৯ এপ্রিল। বেশ কয়েকজন খেলোয়াড় মরণঘাতী ভাইরাসে আক্রান্ত হওয়ায় ৪ মে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টটি বন্ধ করে দেয় বিসিসিআই। তার আগে মাঠে গড়িয়েছে মোট ২৯ ম্যাচ।

বাকি ৩১ ম্যাচ ভারতে আয়োজন করার সম্ভাবনা নেই, তা আগেই জানিয়েছিলেন বোর্ড ফর ক্রিকেট কন্ট্রোল অব ইন্ডিয়ার সভাপতি সৌরভ গাঙ্গুলী। অবশেষে সে সম্ভাবনাকে সত্য প্রমাণ করল ভারতীয় ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।

তবে করোনার জন্য নয়, আইপিএলের বাকি অংশ ভারতে হবে না বৃষ্টির কারণে। সেপ্টেম্বর-অক্টোবর ভারতে প্রচুর বৃষ্টিপাত হয়। এমতাবস্থায় কোটি টাকার আসরের নিশ্চয়তার জন্য সংযুক্ত আরব আমিরাতকে বেছে নিয়েছে বিসিসিআই।

© এই নিউজ পোর্টালের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

ফেসবুকে শেয়ার করুন

More News Of This Category
পরীক্ষামূলক সম্প্রচার
Developed by: A TO Z IT HOST
Tuhin
error: Content is protected !!