চুরির অপবাদে শিশুকে বেঁধে নির্যাতন চুরির অপবাদে শিশুকে বেঁধে নির্যাতন – Narailnews24.com-নড়াইল নিউজ ২৪
বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ১১:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
নড়াইলে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত নড়াইল- ২ আসনে জামায়েত মনোনিত প্রার্থীর নির্বাচনী মিছিল-সমাবেশ অনুষ্ঠিত নড়াইল-১ আসনের জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থীর নির্বাচনী মিছিল-সমাবেশ অনুষ্ঠিত নড়াইলে বিএনপি চেয়ারপার্সনের রোগমুক্তি কামনায় এতিমখানায় খাসি দান আমাদের বিয়ে হয়েছে, কাবিন হয়নি এরকম অবস্থায় জীবন পার করছি নড়াইলে জমি নিয়ে সংঘর্ষে প্রাণ গেল ভ্যান চালকের, আহত ৩ নড়াইলের পুরুলিয়ায় মানববন্ধনে মিথ্যা বক্তব্যের প্রতিবাদে সংবাদিক সম্মেলন ভূমিকম্প বিষয়ে প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করতে প্রস্তুত সরকার – প্রধান উপদেষ্টা নড়াইল ২ আসনে মনিরুলকে মনোনয়ন দেয়ার দাবি নড়াগাতীতে ইমদাদ শেখ নামে এক জনকে হত্যা

চুরির অপবাদে শিশুকে বেঁধে নির্যাতন

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১১ জুন, ২০২১

 নড়াইল নিউজ ২৪.কম ডেস্ক:

ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় মোবাইল চুরির অপবাদে নয় বছরের এক শিশুকে গাছে বেঁধে নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর জড়িত দুইজনকে আটক করেছে গৌরীপুর থানা পুলিশ। আটককৃতরা হলেন- ডৌহাখলা ইউনিয়নের তাতকুড়া গ্রামের মৃত আব্দুল বারেকের স্ত্রী ফাতেমা বেগম (৪২) ও ফাতেমার ছেলে মো.হিমেল (২৫)।

নির্যাতনের শিকার শিশুটি রামগোপালপুর ইউনিয়নের মধুবন আদর্শ গ্রামে। সে স্থানীয় রামগোপালপুল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে দ্বিতীয় শ্রেণিতে পড়াশুনা করে।

গত শুক্রবার (৪ জুন) দুপুরে রামগোপালপুর ইউনিয়নের মধুবন আদর্শ গ্রামের (গুচ্ছ গ্রাম) এ ঘটনা ঘটে। তবে, বিষয়টি স্থানীয়দের মাঝেই গোপন থাকে। পরে নির্যাতনের ভিডিওটি বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে (ফেইসবুক) শেয়ার দিলে জানাজানি হয়।

নির্যাতনের শিকার রিফাতের বাবা সুরুজ মিয়া বলেন, গতমাসের শেষ সপ্তাহে ফাতেমা বেগমের ভাইয়ের স্ত্রী রিফাতকে বাড়ি থেকে ডেকে নিয়ে গাছ থেকে আম পেড়ে দিতে বলে। পরে রিফাত আম পাড়ার জন্য গাছে উঠলে ফাতেমা ও তার ছেলে হিমেল রিফাতকে পিটিয়ে পিটিয়ে গাছ থেকে নামায়। এরপর থেকে রিফাত সপ্তাহখানেক জ্বরে ভোগে। তিনি আরও বলেন, জ্বর কিছুটা সেরে উঠলে গত শুক্রবার (৪ জুন) আমি বাড়িতে না থাকায় ফাতেমার ছেলে হিমেল রিফাতকে বাড়ি থেকে নিয়ে গাছের সাথে গরুর রশি দিয়ে বেঁধে মারধর করে। পরে আমি বাড়ি ফিরে তাদের বাড়ি থেকে রশি খুলে রিফাতকে বাড়িতে নিয়ে আসি। এরপর গ্রামের গণ্যমান্য ব্যক্তিদের জানালে বিচারের আশ্বাস দেয়।

গৌরীপুর থানার ওসি আব্দুল হালিম সিদ্দিকী বলেন, মোবাইল চুরির অপবাদ দিয়ে মো. রিফাত নামে নয় বছরের শিশুকে গাছে বেঁধে নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে (ফেইসবুকে) ভাইরাল হওয়ার পরপরেই বৃহস্পতিবার (১০ জুন) সন্ধ্যার পর বাড়ি থেকে ওই দুইজনকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে।

© এই নিউজ পোর্টালের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

ফেসবুকে শেয়ার করুন

More News Of This Category
পরীক্ষামূলক সম্প্রচার
Developed by: A TO Z IT HOST
Tuhin
error: Content is protected !!