চীন ইস্যু: ট্রাম্পের পথেই পা পড়াচ্ছে বাইডেন চীন ইস্যু: ট্রাম্পের পথেই পা পড়াচ্ছে বাইডেন – Narailnews24.com-নড়াইল নিউজ ২৪
রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ১০:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
বিএনপির মুল নিতী জনগনের সেবাই নিয়োজিত থাকতে হবে – শামা ওবায়েদ ধানের শীষ প্রতিকে ভোট দিয়ে তারেক রহমানকে প্রধানমন্ত্রী বানাতে হবে – ড. ফরিদুজ্জামান নড়াইল-২ আসনে মনিরুল ইসলামকে পুঃন বহালের দাবিতে মশাল মিছিল নড়াইলে আ’লীগের ৩০ নেতা-কর্মি বিএনপিতে যোগদান লোহাগড়ায় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া ও শীতবস্ত্র বিতরণ নড়াইলে ওসমান হাদীর হত্যাকারীদের বিচারের দাবিতে বিক্ষোভ নড়াইলে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত নড়াইল- ২ আসনে জামায়েত মনোনিত প্রার্থীর নির্বাচনী মিছিল-সমাবেশ অনুষ্ঠিত নড়াইল-১ আসনের জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থীর নির্বাচনী মিছিল-সমাবেশ অনুষ্ঠিত নড়াইলে বিএনপি চেয়ারপার্সনের রোগমুক্তি কামনায় এতিমখানায় খাসি দান

চীন ইস্যু: ট্রাম্পের পথেই পা পড়াচ্ছে বাইডেন

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৪ জুন, ২০২১
ছবি সংগৃহীত

নড়াইল নিউজ ২৪.কম আন্তর্জাতিক ডেস্ক:

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন চীন ইস্যুতে ডোনাল্ড ট্রাম্পের পথেই হাঁটতেছেন বলে প্রতিবেদন প্রকাশ করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। নিরাপত্তার জন্য হুমকির অজুহাত এনে চীনের কয়েক ডজন প্রযুক্তি ও প্রতিরক্ষা সরঞ্জাম প্রস্তুতকারক প্রতিষ্ঠানে মার্কিন নাগরিকদের বিনিয়োগের ওপর নিষেধাজ্ঞা আরোপ করতে যাচ্ছেন তিনি। এর মধ্যে টেলিকম জায়ান্ট হুয়াওয়ে রয়েছে বলেও প্রতিবেদনে বলা হয়।

নিষেধাজ্ঞার বিষয়ে হোয়াইট হাউসের একজন মুখপাত্র বলেন, ট্রাম্প প্রশাসনের নিষেধাজ্ঞার আওতায় ছিল চীনের ৩১টি প্রতিষ্ঠান। এখন সেটা বেড়ে হবে ৫৯টি। জো বাইডেনের নিষেধাজ্ঞার নির্বাহী আদেশ আগামী ২ আগস্ট থেকে কার্যকর হবে। এই নিষেধাজ্ঞার ফলে চীনের এসব প্রতিষ্ঠানে যুক্তরাষ্ট্রের নাগরিকরা বিনিয়োগ করতে পারবেন না বলে জানান তিনি।

এর আগে বিতর্কিত দক্ষিণ চীন সাগরে কৃত্রিম দ্বীপ নির্মাণে অংশ নেয়ায় ৩১টি কোম্পানি এবং এর সঙ্গে সম্পৃক্ত কর্মকর্তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা ও কড়াকড়ি আরোপ করে ট্রাম্প প্রশাসন। এখন তার উত্তরসূরি জো বাইডেন নিষেধাজ্ঞার তালিকা আরো লম্বা করলেন।

হোয়াইট হাউসের ওই মুখপাত্র বলেন, ‌‌বৈশ্বিক বাজারে ক্ষতিকর প্রভাব কমাতে এসব প্রতিষ্ঠানের ওপর জোরদার নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগ থেকে এই তালিকা হালনাগাদ করা হবে এবং আগামী দিনগুলোতে নিষেধাজ্ঞার তালিকা আরও দীর্ঘ হবে বলে আমরা আশা করছি।

এর আগে হুয়াওয়ে জানায়, ২০১৯ সালে তাদের ওপর নিষেধাজ্ঞা দেয়ার কারণে তারা ব্যবসায় ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। নতুন নিষেধাজ্ঞার ফলে তারা আরও ক্ষতির আশঙ্কা করছে। আবার যুক্তরাজ্যও ফাইভ-জি নেটওয়ার্ক গড়ে তোলার ক্ষেত্রে হুয়াওয়েকে বাদ দেবে বলে জানিয়েছে।

এদিকে যুক্তরাষ্ট্রের নতুন পদক্ষেপের প্রতিশোধ নেয়া হবে বলে জানিয়েছেন চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েনবিন। তিনি বলেন, চীন ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানগুলোর পাশে থাকবে এবং তাদের অধিকার ও স্বার্থ রক্ষায় আইনগত সহায়তা দেবে।

© এই নিউজ পোর্টালের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

ফেসবুকে শেয়ার করুন

More News Of This Category
পরীক্ষামূলক সম্প্রচার
Developed by: A TO Z IT HOST
Tuhin
error: Content is protected !!