ঘুমন্ত বৃদ্ধাকে পুড়িয়ে হত্যার ঘটনায় মামলা দায়ের ঘুমন্ত বৃদ্ধাকে পুড়িয়ে হত্যার ঘটনায় মামলা দায়ের – Narailnews24.com-নড়াইল নিউজ ২৪
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৫:১৭ অপরাহ্ন
শিরোনাম :
সামনে তেলসহ জিনিসপত্রের দাম বেড়ে যাবে – মির্জা ফখরুল বিএনপির দুপক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে প্রাণ গেল নারীর, আহত ১০ অফিস-আদালত ও ব্যাংক খুলছে কাল সৌদি আরবে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ছে ইরান বর্তমান পরিস্থিতিতে বৈশ্বিক অর্থনীতি ‘একটি বড় হুমকির’ মুখে পড়েছে – আইইএ যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে সারা দেশের পেট্রোল পাম্প নড়াইল এক্সপ্রেস বাস উল্টে নিহত ২, আহত ৩০ নড়াইলে সুষ্ঠু ভোট নিশ্চিতে র‍্যাবের কঠোর নিরাপত্তা আগামী নির্বাচন হবে স্বাধীনতার পক্ষে আর বিপক্ষের শক্তির মধ্যে – ড. ফরিদুজ্জামান নড়াইল জেলায় ৩৩৫৪ জন আনসার ও ভিডিপি সদস্য দায়িত্ব পালন করবেন – উপ মহাপরিচালক আনসার ও ভিডিপি

ঘুমন্ত বৃদ্ধাকে পুড়িয়ে হত্যার ঘটনায় মামলা দায়ের

Reporter Name
  • Update Time : বুধবার, ২৬ মে, ২০২১

স্টাফ রিপোর্টার:

নড়াইলের কালিয়ায় ঘুমন্ত বৃদ্ধাকে পুড়িয়ে হত্যার ঘটনায় থানায় মামলা হয়েছে। নিহত বৃদ্ধা সালেহা বেগম (৮০) পেড়লী ইউনিয়নের জামরিলডাঙ্গা গ্রামের নূরল খন্দকারের স্ত্রী। গত শুক্রবার (২১ মে) দিবাগত গভীর রাতে তাঁর নিজ বাড়িতে ওই ঘটনা ঘটে।  গত মঙ্গলবার রাতে কালিয়া থানায় মামলা করেন ওই বৃদ্ধার মেয়ে মিনি বেগম। ১১ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা ৬-৭ জনকে আসামি করা হয়েছে।
জানা গেছে, তিন বছর ধরে পক্ষাঘাতগ্রস্ত হয়ে শয্যাশায়ী ছিলেন সালেহা বেগম। বসতঘরের বারান্দায় পাটকাঠির বেড়া দেওয়া একটি কক্ষে তিনি থাকতেন। সেখনেই পুড়ে তাঁর মৃত্যু হয়। মামলায় গ্রাম্য প্রতিপক্ষের লোকজনকে আসামি করা হয়েছে।

স্থানীয়ভাবে জানা যায়,প্রায় একবছর আগে জামরিলডাঙ্গা গ্রামের আকসির মোল্যা গ্রুপের হাতে ছালেহা বেগম এর ছেলে আরিফ খন্দকার খুন হন। এ নিয়ে দু পক্ষের মধ্যে হত্যাসহ একাধিক মামলা রয়েছে।

পরিবারের অভিযোগ,শুক্রবার রাতে কাস্টমস অফিসার আকসির মোল্যা দলবল নিয়ে আরিফ খন্দকার এর বাড়িতে এসে হুমকি প্রদান করে। প্রতিপক্ষের লোকেরা চলে যাবার পরপরই কয়েক মুহুর্তের মধ্যে বারান্দায় ঘুমন্ত ছালেহা বেগম পুড়ে ছাই হয়ে যায়।তিন বছর আগে জটিল রোগে আক্রান্ত হয়ে পক্ষাঘাতগ্রস্ত বৃদ্ধা ছালেহা তার নিজ বাড়ির বসত ঘরের বারান্দায় ঘুমাতেন।

মৃত ছালেহার ছেলে,পুত্রবধু ও কন্যা সহপরিবারের অভিযোগ, বৃদ্ধার ছেলে অরিফ খন্দকারের হত্যাকারিরা এবার তার মা ছালেহাকে পুড়িয়ে হত্যা করেছে।

মামলটির তদন্ত কর্মকর্তা মো. আমানউল্লাহ আল বারী জানান, ওই নারীকে পুড়িয়ে হত্যা করা হয়েছে, এ বিষয়ে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে। ঘটনার রহস্য দ্রুতই বেরিয়ে আসবে।

 

© এই নিউজ পোর্টালের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

ফেসবুকে শেয়ার করুন

More News Of This Category
পরীক্ষামূলক সম্প্রচার
Developed by: A TO Z IT HOST
Tuhin
error: Content is protected !!