গাজায় গণহত্যার প্রতিবাদে নড়াইলে ছাত্রদলের মানববন্ধন ও বিক্ষোভ মিছিল গাজায় গণহত্যার প্রতিবাদে নড়াইলে ছাত্রদলের মানববন্ধন ও বিক্ষোভ মিছিল – Narailnews24.com-নড়াইল নিউজ ২৪
বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ১২:৫০ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত নড়াইল- ২ আসনে জামায়েত মনোনিত প্রার্থীর নির্বাচনী মিছিল-সমাবেশ অনুষ্ঠিত নড়াইল-১ আসনের জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থীর নির্বাচনী মিছিল-সমাবেশ অনুষ্ঠিত নড়াইলে বিএনপি চেয়ারপার্সনের রোগমুক্তি কামনায় এতিমখানায় খাসি দান আমাদের বিয়ে হয়েছে, কাবিন হয়নি এরকম অবস্থায় জীবন পার করছি নড়াইলে জমি নিয়ে সংঘর্ষে প্রাণ গেল ভ্যান চালকের, আহত ৩ নড়াইলের পুরুলিয়ায় মানববন্ধনে মিথ্যা বক্তব্যের প্রতিবাদে সংবাদিক সম্মেলন ভূমিকম্প বিষয়ে প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করতে প্রস্তুত সরকার – প্রধান উপদেষ্টা নড়াইল ২ আসনে মনিরুলকে মনোনয়ন দেয়ার দাবি নড়াগাতীতে ইমদাদ শেখ নামে এক জনকে হত্যা

গাজায় গণহত্যার প্রতিবাদে নড়াইলে ছাত্রদলের মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫
ছবি: নড়াইল নিউজ ২৪.কম

স্টাফ রিপোর্টার, নড়াইল

গাজায় নির্বিচারে মুসলমানদেরকে গণহত্যার প্রতিবাদে নড়াইলে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্টিত হয়েছে। মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল নড়াইল জেলা ও নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজ শাখার আয়োজনের এ কর্মসূচি পালিত হয়।

নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজে এ মানববন্ধন অনুষ্টিত হয়। মানববন্ধন শেষে কলেজ থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষন করে নড়াইল প্রেসক্লাব চত্বরে শেষ হয়।

ছবি: নড়াইল নিউজ ২৪.কম

নড়াইল জেলা ছাত্রদলের সভাপতি ফরিদ বিশ্বাসের সভাপতিত্বে  এসময়  উপস্থিত ছিলেন সদর উপজেলা যুবদলের সদস্য সচিব আরিফুল আকবর মিল্টন, জেলা ছত্রদলের সাধারণ সম্পাদক খন্দকার মাহমুদুল হাসান সনি, যুগ্ম-সম্পাদক সবুজ সরদার, যুগ্ম-সম্পাদক সজিব বিল্লাহ সজিব, সাংগঠনিক সম্পাদক সৈয়দ রুবাইয়াৎ তুরশেদ শাথীল, নড়াইল সদর উপজেলা ছাত্রদলের আহবায়ক গাজী আল মামুন, সদস্য সচিব নাহিদ হাসান পিয়ার,নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজ ছাত্রদলের আহবায়ক আরিফ বিশ্বাস, সদস্য সচিব হামিদুল হক তনু প্রমূখ।

ছবি: নড়াইল নিউজ ২৪.কম

বিশ্বের সকল মুসলমানদের এক হওয়ার আহবান এবং ইজরায়েলের সকল পন্য বর্জনের আহবান জানিয়ে বক্তরা
বলেন, মানবাধিকার সংগঠন গুলোকে সঠিক তথ্য গুলো মিডিয়ার সামনে তুলে ধরার জন্য দাবি জানান বক্তরা।
এসময় জেলা, উপজেলা, কলেজ ও পৌরছাত্রদলের নেতৃবৃন্দসহ সাধারন শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

© এই নিউজ পোর্টালের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

ফেসবুকে শেয়ার করুন

More News Of This Category
পরীক্ষামূলক সম্প্রচার
Developed by: A TO Z IT HOST
Tuhin
error: Content is protected !!