কাশ্মীরে সন্ত্রাসী হামলা নিয়ে বিস্ফোরক তথ্য দিল ভারতীয় সংবাদমাধ্যম কাশ্মীরে সন্ত্রাসী হামলা নিয়ে বিস্ফোরক তথ্য দিল ভারতীয় সংবাদমাধ্যম – Narailnews24.com-নড়াইল নিউজ ২৪
বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ১২:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত নড়াইল- ২ আসনে জামায়েত মনোনিত প্রার্থীর নির্বাচনী মিছিল-সমাবেশ অনুষ্ঠিত নড়াইল-১ আসনের জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থীর নির্বাচনী মিছিল-সমাবেশ অনুষ্ঠিত নড়াইলে বিএনপি চেয়ারপার্সনের রোগমুক্তি কামনায় এতিমখানায় খাসি দান আমাদের বিয়ে হয়েছে, কাবিন হয়নি এরকম অবস্থায় জীবন পার করছি নড়াইলে জমি নিয়ে সংঘর্ষে প্রাণ গেল ভ্যান চালকের, আহত ৩ নড়াইলের পুরুলিয়ায় মানববন্ধনে মিথ্যা বক্তব্যের প্রতিবাদে সংবাদিক সম্মেলন ভূমিকম্প বিষয়ে প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করতে প্রস্তুত সরকার – প্রধান উপদেষ্টা নড়াইল ২ আসনে মনিরুলকে মনোনয়ন দেয়ার দাবি নড়াগাতীতে ইমদাদ শেখ নামে এক জনকে হত্যা

কাশ্মীরে সন্ত্রাসী হামলা নিয়ে বিস্ফোরক তথ্য দিল ভারতীয় সংবাদমাধ্যম

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫

নড়াইল নিউজ ২৪.কম আন্তর্জাতিক ডেস্ক:

ভারতের জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসী হামলা নিয়ে বিস্ফোরক তথ্য সামনে এসেছে। দেশটির সংবাদমাধ্যম আনন্দবাজার জানিয়েছে, হামলায় জড়িত সন্ত্রাসীদের গাইড হিসেবে কাজ করেছিলেন এক ভারতীয়। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, পেহেলগামে সন্ত্রাসী হামলায় জড়িতদের গাইড হিসেবে কাজ করেছিলেন অনন্তনাগের স্থানীয় এক সন্ত্রাসী। ধারণা করা হচ্ছে, তার সহযোগীতায় এ হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। অভিযুক্ত ওই সন্ত্রাসীর নাম নাম আদিল ঠোকর ওরফে আদিল গুরি।

সূত্রের বরাতে আনন্দবাজার জানিয়েছে, আদিল ২০১৮ সালে অটারী-ওয়াঘা সীমান্ত হয়ে পাকিস্তানে গিয়েছিলেন। সেখানে তিনি প্রশিক্ষণ নিয়েছেন। গত বছরে তিনি আবার জম্মু-কাশ্মীরে ফিরে আসেন।
টাইমস অব ইন্ডিয়া সূত্রের বরাতে জানিয়েছে, আদিল ঠোকর অনন্তনাগেই রয়েছেন। পাকিস্তান থেকে আসার পর বেশ কয়েকবার তাকে দক্ষিণ কাশ্মীরেও দেখা গিয়েছে। স্থানীয় বাসিন্দা হওয়ায় পেহেলগাম ও বৈসরনের ভৌগোলিক অবস্থান নিয়ে টনটনে জ্ঞান রয়েছে তার।

প্রতিবেদনে বলা হয়েছে, বৈসরনের এক পাশে ঘন পাইনের জঙ্গলেই সন্ত্রাসীরা অপেক্ষা করছিলেন বলে ধারণা করা হচ্ছে। সূত্রের দাবি, লুকানো এবং হামলা চালিয়ে পালানোর জন্য জঙ্গলকে ব্যবহারে সাহায্য করেছিলেন তিনি। তাদের লুকানো এবং জমালার আগে পরিদর্শন সবকিছুর ব্যবস্থা করা হয়েছিল। আদিলই এসব ব্যবস্থা করেছিলেন।

উল্লেখ্য, ভারতের জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসী হামলা হয়েছে। এ ঘটনায় অন্তত ২৬ পর্যটক নিহত হয়েছেন। হামলার ঘটনায় দায় স্বীকার করেছে পাকিস্তানের একটি সন্ত্রাসী সংগঠন। এরপর পাকিস্তানের বিরুদ্ধে ৫টি বড় সিদ্ধান্ত নিয়েছে ভারত।

© এই নিউজ পোর্টালের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

ফেসবুকে শেয়ার করুন

More News Of This Category
পরীক্ষামূলক সম্প্রচার
Developed by: A TO Z IT HOST
Tuhin
error: Content is protected !!