কানাডায় ধর্ম বিদ্বেষের কোনো স্থান নেই: ট্রুডো কানাডায় ধর্ম বিদ্বেষের কোনো স্থান নেই: ট্রুডো – Narailnews24.com-নড়াইল নিউজ ২৪
রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ১০:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বিএনপির মুল নিতী জনগনের সেবাই নিয়োজিত থাকতে হবে – শামা ওবায়েদ ধানের শীষ প্রতিকে ভোট দিয়ে তারেক রহমানকে প্রধানমন্ত্রী বানাতে হবে – ড. ফরিদুজ্জামান নড়াইল-২ আসনে মনিরুল ইসলামকে পুঃন বহালের দাবিতে মশাল মিছিল নড়াইলে আ’লীগের ৩০ নেতা-কর্মি বিএনপিতে যোগদান লোহাগড়ায় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া ও শীতবস্ত্র বিতরণ নড়াইলে ওসমান হাদীর হত্যাকারীদের বিচারের দাবিতে বিক্ষোভ নড়াইলে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত নড়াইল- ২ আসনে জামায়েত মনোনিত প্রার্থীর নির্বাচনী মিছিল-সমাবেশ অনুষ্ঠিত নড়াইল-১ আসনের জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থীর নির্বাচনী মিছিল-সমাবেশ অনুষ্ঠিত নড়াইলে বিএনপি চেয়ারপার্সনের রোগমুক্তি কামনায় এতিমখানায় খাসি দান

কানাডায় ধর্ম বিদ্বেষের কোনো স্থান নেই: ট্রুডো

Reporter Name
  • Update Time : বুধবার, ৯ জুন, ২০২১

নড়াইল নিউজ ২৪.কম আন্তর্জাতিক ডেস্ক:

কানাডায় ইসলাম বিরোধী মনোভাব বা ধর্ম বিদ্বেষের কোনো স্থান নেই বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। মঙ্গলবার সন্ধ্যায় অন্টারিও রাজ্যের শোকসভায় তিনি একথা বলেন।

জাস্টিন ট্রুডো বলেন, শুধু মুসলিম নন, যেকোনও ধর্মের মানুষের জন্যই নিরাপদ হতে হবে কানাডার প্রতিটি শহর। এ জন্য সন্ত্রাসবাদ সৃষ্টি হয় এমন চিন্তাভাবনা কমাতে হবে।

তিনি বলেন, কানাডায় সত্যিকার অর্থেই ইসলামভীতি রয়েছে, আছে বর্ণবিদ্বেষও। কিন্তু আমাদের কমিউনিটি-সমাজ-দেশে এগুলোর কোনো স্থান নেই। ঐক্যবদ্ধভাবে এসব অপতৎপরতা রুখে দিতে হবে। যখনই আমাদের সন্তান বা প্রবীণদের ওপর আঘাত আসবে; সবাই মিলে আমরা সন্ত্রাসবাদ ও ধর্ম বিদ্বেষকে না বলব।

প্রসঙ্গত, রোববার (৬ জুন) পাকিস্তানি বংশোদ্ভূত একটি পরিবারের ওপর পিকআপ তুলে দেয় এক চালক। এতে ওই পরিবারের ৪ জনের মৃত্যু হয়। সৌভাগ্যবশত প্রাণে বেঁচে যান ৯ বছরের একটি শিশু। ঘটনাস্থল থেকে নাথানেল ভেল্টম্যান নামে ২০ বছর বয়সী হামলাকারী যুবককে আটক করে পুলিশ।

© এই নিউজ পোর্টালের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

ফেসবুকে শেয়ার করুন

More News Of This Category
পরীক্ষামূলক সম্প্রচার
Developed by: A TO Z IT HOST
Tuhin
error: Content is protected !!