
স্টাফ রিপোর্টার, নড়াইল
‘দক্ষ জনশক্তি দেশ গঠনের মূল ভিত্তি’ এই স্লোগানকে সামনে রেখে ব্যাপক উৎসাহ উদ্দিপনার মধ্যদিয়ে নড়াইলে গণপ্রকৌশল দিবস ও ইনস্টিটিউশন অফ ডিপ্লোমা বাংলাদেশ (আইডিইবি)’র ৫৫তম প্রতিষ্টা বার্ষিকী পালিত হয়েছে। সোমবার বেলা ১১টায় উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও কেক কাটা হয়।

ছবি: নড়াইল নিউজ ২৪.কম
আইডিইবি’র জেলা শাখার আয়োজনে শহরে চৌরাস্তায় উপজেলা মুক্তিযোদ্ধা কার্যালয় চত্বরে সব কর্মসূচি পালিত হয়। এস কে প্রশান্ত কুমার কুন্ডুর সভাপতিত্বে এবং ইঞ্জিনিয়ার রবিউল ইসলাম রুবেলের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম।

ছবি: নড়াইল নিউজ ২৪.কম
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সহ সভাপতি জুলফিকার আলী মন্ডল, সাবেক যুগ্ম সম্পাদক আলী হাসান, সাবেক সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার রিজভী জর্জ, সদর উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান আলেক, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান বাচ্চু, নগর বিএনপি সাধারণ সম্পাদক খন্দকার ফসিয়া রহমান, জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি শাহজাহান সিদ্দিকী টিটু, জেলা যুবদলের সাধারণ সম্পাদক সায়দাত কবির রুবেল, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মঞ্জুরুল সাঈদ বাবু, সদস্য সচিব আরিফুজ্জামান মিলন, জেলা ছাত্রদলের সভাপতি ফরিদ হোসেন বিশ্বাস, সাবেক সাংগঠনিক সম্পাদক মুন্সী বায়োজিদ বিল্লাহ, নড়াইল পৌরসভার ৫ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ বিশ্বাস, আইডিইবির সহযোগী সংগঠন ডিইএবি নড়াইল জেলা শাখার সদস্য সচিব ইঞ্জিনিয়ার নাসির উদ্দীন সবুজ, যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার বাকিউর রহমান রাজ, ইঞ্জিনিয়ার মেহেদি হাসান সাকিল, ইঞ্জিনিয়ার আশিক এলাহী অনিক, ইঞ্জিনিয়ার আনোয়ার বিন সাদ্দাত, ইঞ্জিনিয়ার মোঃ এহসানুল হক, ইঞ্জিনিয়ার জাহিদুল ইসলাম, ইঞ্জিনিয়ার মাহমুদুল ইসলাম, ইঞ্জিনিয়ার মোঃ সাদ্দাম হোসেন। আলোচনা সবার শেষে কেক কাটা হয়। পরে র্যালী অনুষ্ঠিত হয়। এ সময় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।