আ’লীগের ৪৮ নেতাকর্মীকে কারাগারে প্রেরন আ’লীগের ৪৮ নেতাকর্মীকে কারাগারে প্রেরন – Narailnews24.com-নড়াইল নিউজ ২৪
বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ১২:২৯ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত নড়াইল- ২ আসনে জামায়েত মনোনিত প্রার্থীর নির্বাচনী মিছিল-সমাবেশ অনুষ্ঠিত নড়াইল-১ আসনের জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থীর নির্বাচনী মিছিল-সমাবেশ অনুষ্ঠিত নড়াইলে বিএনপি চেয়ারপার্সনের রোগমুক্তি কামনায় এতিমখানায় খাসি দান আমাদের বিয়ে হয়েছে, কাবিন হয়নি এরকম অবস্থায় জীবন পার করছি নড়াইলে জমি নিয়ে সংঘর্ষে প্রাণ গেল ভ্যান চালকের, আহত ৩ নড়াইলের পুরুলিয়ায় মানববন্ধনে মিথ্যা বক্তব্যের প্রতিবাদে সংবাদিক সম্মেলন ভূমিকম্প বিষয়ে প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করতে প্রস্তুত সরকার – প্রধান উপদেষ্টা নড়াইল ২ আসনে মনিরুলকে মনোনয়ন দেয়ার দাবি নড়াগাতীতে ইমদাদ শেখ নামে এক জনকে হত্যা

আ’লীগের ৪৮ নেতাকর্মীকে কারাগারে প্রেরন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫
ছবি: নড়াইল নিউজ ২৪.কম

স্টাফ রিপোর্টার, নড়াইল

নড়াইলের লোহাগড়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকালে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় দায়ের করা তিনটি মামলায় লোহাগড়া উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান ও জয়পুর ইউনিয়ন যুবলীগের সভাপতি মোস্তফা কামাল লিয়ন, আওয়ামীলীগের নেতা ও সাবেক কাউন্সিলর পলাশ শেখ,যুবলীগের নেতা হৃদয় শেখ ও ছাত্রলীগের নেতা নাহিদ শিকদারসহ ৪৮ নেতাকর্মীকে জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত।

ছবি: নড়াইল নিউজ ২৪.কম

বৃহস্পতিবার (১০ এপ্রিল) দুপুরে আওয়ামী লীগের অঙ্গ সহযোগী সংগঠনের ৪৮ নেতাকর্মী স্বেচ্ছায় লোহাগড়া আমলি আদালতে উপস্থিত হয়ে জামিনের প্রার্থনা করলে বিজ্ঞ বিচারক সাবরিনা চৌধুরী শুনানি শেষে জামিন নামুঞ্জর করে তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ প্রদান করেন।

জানা গেছে,গত ৪ আগষ্ট নড়াইলের লোহাগড়ায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার উপর হামলার ঘটনায় লোহাগড়ায় থানায় দায়েরকৃত পৃথক তিনটি মামলায় আসামি ছিলেন তারা। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টায় আওয়ামী লীগের অঙ্গ সহযোগী সংগঠনের ৪৮ নেতাকর্মী স্বেচ্ছায় লোহাগড়া আমলি আদালতে উপস্থিত হয়ে জামিনের প্রার্থনা করলে বিজ্ঞ বিচারক সাবরিনা চৌধুরী শুনানি শেষে জামিন নামুঞ্জর করে তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ প্রদান করেন।

ছবি: নড়াইল নিউজ ২৪.কম

নড়াইল জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট এস.এম আব্দুল হক বলেন,‘গত ৪ আগস্ট লোহাগড়ায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় আওয়ামী লীগ,যুবলীগ,ছাত্রলীগসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের ৪৮ আসামি আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে আদালতের বিচারক নামঞ্জুর করে আসামিদের কারাগারে পাঠানোর আদেশ দেন।’

© এই নিউজ পোর্টালের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

ফেসবুকে শেয়ার করুন

More News Of This Category
পরীক্ষামূলক সম্প্রচার
Developed by: A TO Z IT HOST
Tuhin
error: Content is protected !!