আমাদের সমাজের গুরুত্বপূর্ণ অংশ নারীরা – তালেবান আমাদের সমাজের গুরুত্বপূর্ণ অংশ নারীরা – তালেবান – Narailnews24.com-নড়াইল নিউজ ২৪
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১০:২৭ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইল এক্সপ্রেস বাস উল্টে নিহত ২, আহত ৩০ নড়াইলে সুষ্ঠু ভোট নিশ্চিতে র‍্যাবের কঠোর নিরাপত্তা আগামী নির্বাচন হবে স্বাধীনতার পক্ষে আর বিপক্ষের শক্তির মধ্যে – ড. ফরিদুজ্জামান নড়াইল জেলায় ৩৩৫৪ জন আনসার ও ভিডিপি সদস্য দায়িত্ব পালন করবেন – উপ মহাপরিচালক আনসার ও ভিডিপি নড়াইলে ভ্যানচালকের মরদেহ উদ্ধার নড়াইলে ছাত্রদলের ৪ নেতাকে বহিষ্কার নড়াইলে গাছ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু নড়াইল জেলা কৃষকদলের সদস্য সচিব শোয়েব মিনা বহিষ্কার, ভারপ্রাপ্ত সদস্য সচিব রুবেল যারা ধানের শীষের বাইরে যায় তারা কখনও বিএনপি করতে পারেনা – ড.ফরিদুজ্জামান নড়াইলবাসীর ভালোবাসায় সিক্ত কৃষক দলের কেন্দ্রীয় নেতা মোস্তফা কামাল

আমাদের সমাজের গুরুত্বপূর্ণ অংশ নারীরা – তালেবান

Reporter Name
  • Update Time : সোমবার, ৬ সেপ্টেম্বর, ২০২১

নড়াইল নিউজ ২৪.কম আন্তর্জাতিক ডেস্ক:

আফগানিস্তানের ক্ষমতাসীন গোষ্ঠী তালেবানরা নারীদেরকে সমাজের গুরুত্বপূর্ণ অংশ বলে উল্লেখ করেছেন। সোমবার (৬ সেপ্টেম্বর) কাবুলে এক সংবাদ সম্মেলনে গোষ্ঠীটির মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদকে নারীদের ব্যাপারে তাদের দলের অবস্থানের কথা জিজ্ঞাসা করা হলে তিনি এই মন্তব্য করেন। আন্তর্আতিক গণমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ কথা জানায়।

সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, নারী অধিকারের বিষয়ে ইতোপূর্বে বিভিন্ন বক্তব্য ও বিবৃতিতে বলা কথাগুলোই সোমবারের সংবাদ সম্মেলনে আবারও বলেন জাবিহুল্লাহ মুজাহিদ। আর তা হচ্ছে, শরীয়া আইন বা ইসলামিক আইন অনুযায়ী নারীদের অধিকার রক্ষা করা হবে।

কিন্তু নারীদের অধিকার ঠিক কতটা রক্ষা করা হবে বা বাস্তবায়ন করা হবে; সোমবারও সেটি খোলসা করেননি তালেবানের মুখপাত্র। তার ভাষায়, ‘নারীরা আমাদের সমাজের গুরুত্বপূর্ণ অংশ।’

তবে বিবিসি-সহ অন্যান্য সংবাদমাধ্যমগুলো বলছে, নারী অধিকারকে সম্মান করার ব্যাপারে তালেবানের এই দাবি সত্ত্বেও দেশটিতে নারীদের ওপর দমন-পীড়নের খবর পাওয়া যাচ্ছে। রোববার এক প্রত্যক্ষদর্শী বিবিসি জানিয়েছেন, আফগানিস্তানের প্রাদেশিক এক শহরে এক নারী পুলিশ সদস্যকে গুলি করে হত্যা করেছে তালেবান যোদ্ধারা।

শিগগিরই প্রকাশ্যে আসবেন তালেবানের শীর্ষ নেতা:
এদিকে তালেবানের শীর্ষ নেতা হাইবাতুল্লাহ আখুন্দজাদা এখনও জীবিত আছেন এবং খুব শিগগিরই প্রকাশ্যে মানুষের সামনে আসবেন বলে জানিয়েছেন মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ।

তালেবানের হাতে কাবুলের পতনের পর তিন সপ্তাহের বেশি সময় পেরিয়ে গেলেও আখুন্দাজাদা এখনও প্রকাশ্যে না আসায় তার প্রকৃত অবস্থান বা জীবিত থাকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। এরপরই সোমবার তিনি ওই মন্তব্য করেন। ২০১৬ সালের মে মাসে তালেবানের শীর্ষ নেতার পদে আসেন আখুন্দজাদা।

বিবিসি জানিয়েছে, হাইবাতুল্লাহ আখুন্দজাদার বয়স ষাটের ঘরে এবং জীবনের বেশিরভাগ সময়ই তিনি আফগানিস্তানে কাটিয়েছেন বলে মনে করা হয়। তালেবানের শীর্ষ নেতা হিসেবে তিনি গোষ্ঠীটির রাজনৈতিক, সামরিক ও ধর্মীয় ইস্যুর প্রধান হিসেবে দায়িত্বপালন করছেন।

© এই নিউজ পোর্টালের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

ফেসবুকে শেয়ার করুন

More News Of This Category
পরীক্ষামূলক সম্প্রচার
Developed by: A TO Z IT HOST
Tuhin
error: Content is protected !!